Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

দেওয়াল তৈরির বদলে জুটেছে ভেড়া চরানোর কাজ,বিপাকে রাজ্যের যুবক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিলেন বর্ধমানের যুবক। বদলে জুটেছে মরুভূমিতে ভেড়া চরানোর কাজ। কেড়ে নেওয়া হয়েছে তাঁর পাসপোর্ট ভিসাও। ফলে সৌদি আরব থেকে এই মুহূর্তে ফেরারও উপায় নেই খেতুর গ্রামের যুবক মহিরুদ্দিন শেখের।

দেওয়াল তৈরির বদলে জুটেছে ভেড়া চরানোর কাজ,বিপাকে রাজ্যের যুবক

শেষ আপডেট: 5 July 2018 05:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান : রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিলেন বর্ধমানের যুবক। বদলে জুটেছে মরুভূমিতে ভেড়া চরানোর কাজ। কেড়ে নেওয়া হয়েছে তাঁর পাসপোর্ট ভিসাও। ফলে সৌদি আরব থেকে এই মুহূর্তে ফেরারও উপায় নেই খেতুর গ্রামের যুবক মহিরুদ্দিন শেখের। স্বামীকে দেশে ফেরাতে মরিয়া হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন  মহিরুদ্দিনের স্ত্রী জাহানারা বেগম। গলসি ২ নম্বর ব্লকের বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই পরিবারটি অভিযোগ করেছে। ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। মহিরুদ্দিন শেখকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হবে প্রশাসন।" জাহানারা বেগমের অভিযোগ, কাজের নামে প্রতারণা করে তাঁর স্বামীকে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি  বলেন, "সৌদি আরবে খুবই বিপদের মধ্যে আছেন আমার স্বামী । দেশে ফেরার জন্য মরিয়া হয়ে গেছেন। কিন্তু ফিরতে পারছেন না। পাসপোর্ট সহ ওর সব কিছু ওখানকার দালাল কেড়ে নিয়েছে।" জাহানারা জানান, এলাকার বাসিন্দা চাঁদ শেখের মাধ্যমে দালালকে দেড় লক্ষ টাকা দিয়ে ১৮ জুন সৌদি আরব  রওনা দিয়েছিলেন মহিরুদ্দিন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু সেই কাজ না দিয়ে তাঁকে মরুভূমিতে ভেড়া চরানোর কাজ দেওয়া হয়েছে। সঙ্গে চলছে নির্যাতন। প্রাণ বাঁচাতে  দু’দিন আগে সেখান থেকে পালিয়ে গোপন ডেরাতে আশ্রয় নিয়েছেন তিনি। কী ভাবে ঘরে ফিরবেন মহিরুদ্দিন, সেই চিন্তায় ঘুম গিয়েছে গোটা পরিবারের।

```