রাজ্য বার কাউন্সিলের ভোটে আধিপত্য বজায় রাখলো তৃণমূল
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেল তৃণমূল। ধাক্কা খেল কংগ্রেস, বিজেপি, সিপিএম ও নির্দল প্রার্থীদের মিলিত জোট। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিল অব ইন্ডিয়াতে রাজ্য বার কাউন্সিলে
শেষ আপডেট: 6 March 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেল তৃণমূল। ধাক্কা খেল কংগ্রেস, বিজেপি, সিপিএম ও নির্দল প্রার্থীদের মিলিত জোট। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিল অব ইন্ডিয়াতে রাজ্য বার কাউন্সিলের প্রতিনিধির পদের জন্য ভোটাভুটি হয়েছিল। গণনার শেষে এসে দেখা গেল আইনজীবীদের সর্বোচ্চ সংস্থার ভোটে ছাপ রাখতে পারল না বিরোধী শিবির।
রাজ্য বার কাউন্সিলের ২৫টি আসনের নির্বাচনে ১৬টিই জিতে নিয়েছে তৃণমূল। বাকি জোট মিলিয়ে পেয়েছে ৯টি আসন। চেয়ারম্যান এবং বার কাউন্সিল অব ইন্ডিয়াতে রাজ্য স্তরের প্রতনিধি হিসেবে জয়লাভ করেছেন তৃণমূলের অশোক দেব। ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত হয়েছেন তৃণমূলের সিদ্ধার্থ মুখোপাধ্যায়।
উনিশের লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তার আগে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে বেশ কয়েকটি আসনে বিজেপির আইনজীবীরা এগিয়ে থাকবেন বলেই আশা রেখেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের নির্দেশে কর্মসূচি রূপায়ণও করেছে বিজেপির 'ল সেল'। আইনজীবীদের দলে টানতে চলেছে প্রচারও। তাও শেষরক্ষা হলো না।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/west-bengal-news-a-circuit-bench-of-calcutta-high-court-established-in-jalpaiguri/