Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

অনুব্রত তদন্তে সাহায্য করছেন না, জেরা শেষে আদালতে সিবিআই

https://www.youtube.com/watch?v=fm6KFNVjfHM দ্য ওয়াল ব্যুরো:‌ অনুব্রত মণ্ডলকে জেরা করে খুশি নন সিবিআই তদন্তকারীরা। আসানসোলের জেলে আজ প্রায় দেড়ঘণ্টা জেরা করা হয় অনুব্রতকে (Anubrata Mondal)। কিন্তু নতুন কোনও তথ্যই বেরিয়ে আসেনি বলে স

অনুব্রত তদন্তে সাহায্য করছেন না, জেরা শেষে আদালতে সিবিআই

শেষ আপডেট: 30 August 2022 14:53

https://www.youtube.com/watch?v=fm6KFNVjfHM

দ্য ওয়াল ব্যুরো:‌ অনুব্রত মণ্ডলকে জেরা করে খুশি নন সিবিআই তদন্তকারীরা। আসানসোলের জেলে আজ প্রায় দেড়ঘণ্টা জেরা করা হয় অনুব্রতকে (Anubrata Mondal)। কিন্তু নতুন কোনও তথ্যই বেরিয়ে আসেনি বলে সিবিআই সূত্রে খবর। অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন?‌ এই প্রশ্নের উত্তরে এক সিবিআই আধিকারির বলেন, ‘‌না।’‌

আসানসোলের জেলই এখন অনুব্রতর (Anubrata Mondal) ঠিকানা। এদিন বেলা ১২টা নাগাদ জেলে পৌঁছন সিবিআই আধিকারিকরা। গরু পাচার মামলার আইও সুশান্ত ভট্টাচার্য-সহ চারজন আধিকারিক জেলে গিয়েছিলেন। ভেতরে ঢোকেন একজন আধিকারিক। বাকিরা আসানসোল বিশেষ সিবিআই আদালতে চলে যান।

সূত্রের খবর, ১ সেপ্টেম্বর সায়গল হোসেনকে আদালতে পেশ করা হবে। সেই সংক্রান্ত নথি পত্রের প্রয়োজনেই আদালতে গিয়েছে সিবিআই। এদিন সায়গলকেও কিছুক্ষণ জেরা করেছে সিবিআই। তারপর সেই সেলেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ডেকে এনে জেরা করা হয়। এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। গরুপাচার মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে দেহরক্ষী ও অন্যতম অভিযুক্ত সায়গলকে। তিনিও আসানসোল জেলে বন্দি রয়েছেন। কিন্তু জেলে গিয়ে অনুব্রতকে সিবিআই-এর জেরায় নয়া কোনও তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে না। এদিনের জেরার পর সিবিআই আধিকারিকরা নিরাশ হয়েছেন বলেই সূত্রের খবর।

অভিষেকের শ্যালিকার স্বস্তি! ইডি জেরা করুক কলকাতায়, নির্দেশ হাইকোর্টের


```