Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ফের জেলে গিয়ে অনুব্রতকে জেরা, বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ খুঁজছে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সকাল সকালই আসানসোল বিশেষ সংশোধনাগারে আসে সিবিআই (CBI)। সকাল দশটা নাগাদ আসানসোল সংশোধনাগারে ঢোকেন সিবিআই আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা তাঁরা জেরা

ফের জেলে গিয়ে অনুব্রতকে জেরা, বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগ খুঁজছে সিবিআই

শেষ আপডেট: 16 February 2023 06:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সকাল সকালই আসানসোল বিশেষ সংশোধনাগারে আসে সিবিআই (CBI)। সকাল দশটা নাগাদ আসানসোল সংশোধনাগারে ঢোকেন সিবিআই আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা তাঁরা জেরা (interrogated) করেন অনুব্রতকে।

সিবিআই সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে কিনা তা জানাই তাদের মূল উদ্দেশ্য। ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যে সরাসরি যোগাযোগ রয়েছে সেই তথ্য জোগাড় করার জন্যই ছুটে বেড়াচ্ছেন সিবিআই আধিকারিকরা। সংশ্লিষ্ট তথ্যের সন্ধানেই অনুব্রতকে জেরা করতে এদিন তাঁরা আসানসোল সংশোধনাগারে যান।

সম্প্রতি সিউড়ি সমবায় ব্যাঙ্কে অজস্র ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। তারপরেই ওই ব্যাঙ্কের ম্যানেজারকেও নিজাম প্যালেসে তলব করে সিবিআই। মোট ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সিউড়ির ব্যাঙ্কটিতে। জানা গিয়েছে, এমন ৫০টি অ্যাকাউন্টের নাকি হদিশ মিলেছে যেখানে একজনেরই সই রয়েছে। সিবিআই সূত্রে এও খবর, ওই ৫০টি অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকা রয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির সূত্রে আরও জানা গিয়েছে, এই বেনামি অ্যাকাউন্টগুলি ব্যবহার করে প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে। এর আগে গরু পাচার মামলায় ছদ্ম সংস্থার কথা চার্জশিটে লিখেছিল সিবিআই। এবার সিউড়ি সমবায় ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলিও গরু পাচারের টাকা লেনদেনে ব্যবহার করা হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এও জানা গিয়েছিল, রাইস মিল সংক্রান্ত প্রচুর টাকার লেনদেন হয়েছে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে। এমনিতেই গরুপাচার তদন্তে অনুব্রত মণ্ডলের শিবশম্ভু ও ভোলে ব্যোম রাইস মিলের কথা উঠে এসেছিল। সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেই সংক্রান্ত কিছু রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন সিবিআই অফিসারেরা।

রঞ্জি ফাইনালে ব্যাটিং বিপর্যয় বাংলার, ঘরের মাঠে চিন্তায় মনোজরা


```