Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

এল না মালিক পক্ষ, ফের ভেস্তে গেল চা শ্রমিকদের মজুরি বৈঠক

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি : মালিকপক্ষের অনুপস্থিতিতেই বৈঠক  শুরু হলেও চা শ্রমিকদের ন্যুনতম মজুরি নিয়ে সমাধান অধরাই থাকল। বৈঠকে ছিলেন না শ্রমমন্ত্রী ও শ্রম কমিশনারও। সরকারের প্রতিনিধি বলতে জয়েন্ট লেবার কমিশনার। তাই আলোচনা ফলপ্রসু হবে না বলে

এল না মালিক পক্ষ, ফের ভেস্তে গেল চা শ্রমিকদের মজুরি বৈঠক

শেষ আপডেট: 7 August 2018 10:53

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি : মালিকপক্ষের অনুপস্থিতিতেই বৈঠক  শুরু হলেও চা শ্রমিকদের ন্যুনতম মজুরি নিয়ে সমাধান অধরাই থাকল। বৈঠকে ছিলেন না শ্রমমন্ত্রী ও শ্রম কমিশনারও। সরকারের প্রতিনিধি বলতে জয়েন্ট লেবার কমিশনার। তাই আলোচনা ফলপ্রসু হবে না বলে ধরেই নিয়েছিলেন শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট ফোরাম। ন্যুনতম মজুরি নিয়ে গতকালের বৈঠক ভেস্তে যাওয়ার পর আজ ফের  বিকেল চারটের সময় নির্ধারিত হয় বৈঠক। কিন্তু যোগ দেননি মালিক পক্ষ। সকাল থেকে  কোথায় বসা হবে তা নিয়েও চলছিল টানাপড়েন। শিলিগুড়ি মহকুমা পরিষদে বৈঠক হওয়ার কথা থাকলেও চারবার  স্থান বদল হয়। পরে শিলিগুড়িতে একটি বেসরকারি ভবনে বৈঠক হয়। দীর্ঘদিন ধরেই দফায় দফায় বৈঠক করেও ন্যুনতম মজুরির বিষয়ে কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি সরকার। সোমবার উত্তরকন্যার বৈঠকে সরকারের তরফ থেকে দৈনিক ১৭২ টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। শ্রমিকদের প্রতিনিধিরা তখন কোন খাতে কত তা জানতে চান। এই নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে সরকারের প্রতিনিধিরা বৈঠক ছেড়ে চলে যান। ফলে আবারও ভেস্তে যায় বৈঠক। https://www.youtube.com/watch?v=xjE-kqYkAz8 এরপরেই মঙ্গলবার থেকে চা বাগানগুলিতে তিনদিনের ধর্মঘটের ডাক দেয় শ্রমিক পক্ষ। একই সঙ্গে উত্তরকন্যা ঘেরাও কর্মসূচিরও ডাক দেওয়া হয়। তারপরেই আজ ফের ত্রিপাক্ষিক বৈঠক ডাকে শ্রম দফতর। কিন্তু এ দিনের বৈঠকও ভেস্তে যাওয়ায় ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় থাকল জয়েন্ট ফোরাম।  এ দিন সকাল থেকে বেশ কিছু বাগানে কাজ হলেও বেলা বাড়তেই দলে দলে শ্রমিক মিছিল করে উত্তরকন্যার দিকে আসতে শুরু করেন। বিভিন্ন জায়গায় তাঁদের পথ আটকায় পুলিশ।

```