Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

অযোধ্যা নিয়ে সতর্ক আরএসএস, রায় ঘোষণার আগেই বাতিল সব অনুষ্ঠান-সমাবেশ

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসের প্রথমার্ধেই ঘোষিত হবে অযোধ্যা মামলার রায়। ৪ থেকে ১৭ নভেম্বরের মধ্যে যে কোনও দিন বিতর্কিত জমি নিয়ে মামলার রায় জানাতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে থেকেই সংগঠনের যাবতীয় অনুষ্ঠান-সমাবেশ বাতিল করে দিল রাষ্ট্রীয় স্বয়

অযোধ্যা নিয়ে সতর্ক আরএসএস, রায় ঘোষণার আগেই বাতিল সব অনুষ্ঠান-সমাবেশ

শেষ আপডেট: 30 October 2019 13:45

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাসের প্রথমার্ধেই ঘোষিত হবে অযোধ্যা মামলার রায়। ৪ থেকে ১৭ নভেম্বরের মধ্যে যে কোনও দিন বিতর্কিত জমি নিয়ে মামলার রায় জানাতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে থেকেই সংগঠনের যাবতীয় অনুষ্ঠান-সমাবেশ বাতিল করে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। গোটা নভেম্বমর মাসে কোনও নেতা, কার্যকর্তা কোথাও ভ্রমণও করবেন না। সকলকে নিজের নিজের দায়িত্বে থাকা এলাকায় থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে দেশে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা হলে তার দায় যাতে সঙ্ঘের উপরে না পড়ে সে জন্যই এই সতর্কতা। উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত সৌধ ভাঙার ঘটনার দায়ে নিষিদ্ধ করা হয়েছিল আরএসএসকে। দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল সঙ্ঘের কাজকর্ম। বহু নেতা, প্রচারক, কর্মীকে গ্রেফতারও করা হয় রাজ্যে রাজ্যে। এবার অতীতের সেই কথা মাথায় রেখেই আগাম সতর্কতার রাস্তায় হাঁটছে আরএসএস। গোটা দেশে অনেক কর্মসূচিই বাতিল হচ্ছে তবে সব থেকে গুরুত্বপূর্ণটি ছিল হিরদ্বারে। সেখানে সঙ্ঘ পরিবারের সব সংগঠনকে নিয়ে সরসঙ্ঘচাল মোহন ভাগবতের নেতৃত্বে আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর হওয়ার কথা ছিল সর্বভারতীয় স্তরের বৈঠক। বিজেপি নেতৃত্বেরও সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তা বাতিল করতে চাইছে আরএসএস। এছাড়াও লখনউতে ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা 'একল কুম্ভ' কিংবা ১৭ নভেম্বর থেকে নির্ধারিত দুর্গা বাহিনীর শিবির বাতিল হচ্ছে বলে সূত্রের খবর।

```