Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস, করোনা বিধি মেনেই পালিত পূর্ব বর্ধামানে

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর ৯ অগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। রবিবার পূর্ব বর্ধামানে পালিত হল সমস্ত রকম করোনা বিধি মেনেই। প্রতি বছরের মতোই এবারেও জেলার বিভিন্ন জায়গায় আদিবাসী দিবস পালিত হয়। এদিন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহ সভাপতি দেবু টু

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস, করোনা বিধি মেনেই পালিত পূর্ব বর্ধামানে

শেষ আপডেট: 8 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর ৯ অগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। রবিবার পূর্ব বর্ধামানে পালিত হল সমস্ত রকম করোনা বিধি মেনেই। প্রতি বছরের মতোই এবারেও জেলার বিভিন্ন জায়গায় আদিবাসী দিবস পালিত হয়। এদিন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহ সভাপতি দেবু টুডুর নেতৃত্বে জেলার মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান শহরে। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য ৯ অগস্ট আদিবাসী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসঙ্ঘ। ১৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে বিশ্বের প্রায় ৩০ কোটি আদিবাসী। ১৯৯২ সালে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্ট দিনটিকে বেছে নেন। আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব আদিবাসী দশক, বর্ষ ও দিবস পালনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

‘জয় শ্রীরাম’ না বলায় সপাটে চড়, প্রৌঢ় অটো চালককে বেধড়ক মার রাজস্থানে

জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, বিশ্বের ৭০টি দেশে ৩০ কোটি আদিবাসী বাস করেন। যাদের অধিকাংশই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। অনেক দেশে আদিবাসীরা স্বীকৃতিই পাননি। কোনও দেশে উপজাতি, কোনও ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অভিহিত করা হয় তাঁদের। ১৯৯৩ সালকে জাতিসঙ্ঘ প্রথমবার `আদিবাসী বর্ষ` ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবছর ৯ আগস্টকে `বিশ্ব আদিবাসী দিবস` হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া জাতিসংঘ ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-২০১৪ সালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক ঘোষণা করে। এদিন বর্ধমানের পারবীরহাটার উৎসব ময়দান থেকে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী সবার মুখেই মাস্ক ছিল। সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখে হয় মিছিল। দেবু টুডু নিজে সাঁওতালি পোষাক পরে ও ধামসা মাদল নিয়ে মিছিলে অংশ নেনে। উৎসব ময়দান থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় কোটকম্পাউণ্ডের সিধু কানুর মূর্তির সামনে। এদিন জেলার ভাতার, আউশগ্রাম, মেমারি, রায়না সহ বিভিন্ন জায়গায় আদিবাসী দিবস পালিত হয়।

```