Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জনজাতি নেতা

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন জনজাতি নেতা রাজেশ লাকড়া টাইগর। তাঁর অভিযোগ, ২০২০ সালে জনজাতি নিয়ে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি তাঁদের দিয়েছিলেন তা পূরণ করেননি। 

মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জনজাতি নেতা

শেষ আপডেট: 29 January 2024 21:19

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন জনজাতি নেতা রাজেশ লাকড়া টাইগর। তাঁর অভিযোগ, ২০২০ সালে জনজাতি নিয়ে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি তাঁদের দিয়েছিলেন তা পূরণ করেননি। 

এদিন রাজেশ লাকড়া বলেন, ''আমি আইএনটিটিউসির রাজ্যের সাধারণ সম্পাদকের (জেনারেল সেক্রেটারি) পদ পেয়েছি। এই পদের ক্ষমতা অনেকটাই বড়। কিন্তু আমার পদের মোহ নেই। আমি শুরু চাই ভারতীয় সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে যে অধিকার আদিবাসীদের দেওয়া হয়েছে, তা এরাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দেওয়া হোক।'' 

রাজেশের কথায়, ''২০২০ সালে যখন তৃণমূল থেকে একে একে নেতা মন্ত্রীরা বিজেপিতে চলে গিয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী আমার সঙ্গে বৈঠক করেন। সেখানে বহু দাবি রাখা হয়েছিল। কয়েকটি তিনি পূরণও করেছেন। কিন্তু যে প্রধান দাবি ছিল সেটাই মুখ্যমন্ত্রী পূরণ করেননি। তা হল জলপাইগুড়ি ও দার্জিলিংকে আদিবাসী জেলা হিসাবে ঘোষণা করা।''

রাজেশ জানিয়েছেন, এতদিন অপেক্ষা করার পরেই এবারে সময় এসেছে, বিষয়টি নিয়ে কথা হোক। মুখ্যমন্ত্রী এই দাবি পুরণ না করায় তিনি তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে আন্দোলনে নামতে চলেছেন। তিনি এটাও জানিয়েছেন, যে জনজাতিদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু বোর্ডের মাথায় কোনও জনজাতির মানুষকে বসানো হয়নি। সেখানে মুখ্যমন্ত্রী নিজে সেই বোর্ডের মাথায় রয়েছেন। এতে যাঁরা সদস্য রয়েছেন, তাঁদের কোনই ভূমিকা নেই।  

এদিন সাংবাদিকদের সামনে রাজেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা, যে পার্টি তাদের দাবি করা পঞ্চম অনুচ্ছেদকে নিজেদের ম্যানিফেস্টোতে রাখবে, তাঁদেরই তিনি সমর্থন করবেন। 

সম্প্রতি শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে গিয়ে জনজাতিদের জমির পাট্টা বিলির কথা বলেছিলেন। সেই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজেশ বলেন, ''শুভেন্দু অধিকারী রাজনীতি করতে এসেছিলেন। ভারতের মাটিতে জনজাতিরা আগাগোড়া রয়েছে। সেখানে পাট্টা দেওয়া হবে কেন। এটা তাদের নিজেদের জমি। অস্থায়ী ব্যবস্থা নিয়ে কী করবে।''


```