Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

অভিষেক ২ মাস ধরে জনসংযোগ করবেন, পঞ্চায়েত ভোট জুন-জুলাইতে হবে লিখেছিল 'দ্য ওয়াল'

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারও দ্য ওয়াল-এ লেখা হয়েছিল যে পঞ্চায়েত ভোট (panchayat election) মে মাসে হবে না। তা হবে সম্ভবত জুন মাসের শেষে বা জুলাই মাসের গোড়ায়। বুধবার তা আরও স্পষ্ট হয়ে গেল। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা

অভিষেক ২ মাস ধরে জনসংযোগ করবেন, পঞ্চায়েত ভোট জুন-জুলাইতে হবে লিখেছিল 'দ্য ওয়াল'

শেষ আপডেট: 19 April 2023 10:32

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারও দ্য ওয়াল-এ লেখা হয়েছিল যে পঞ্চায়েত ভোট (panchayat election) মে মাসে হবে না। তা হবে সম্ভবত জুন মাসের শেষে বা জুলাই মাসের গোড়ায়। বুধবার তা আরও স্পষ্ট হয়ে গেল।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২৫ এপ্রিল থেকে শুরু করে টানা ২ মাস ধরে বাংলার গ্রাম ও পঞ্চায়েত এলাকায় জনসংযোগ যাত্রা করবেন। প্রচণ্ড গরম পড়লেও এর মধ্যেই ‘সংযোগ যাত্রা’ করবেন তিনি। মানুষকে কষ্ট না দিয়ে ছোট ছোট সভা হবে।

মুখ্যমন্ত্রীর এ কথাতেই স্পষ্ট যে পঞ্চায়েত ভোট মে মাসে হচ্ছে না। রাজ্যে পঞ্চায়েত ভোট সব সময়েই শাসক দলের সুবিধামতো সময়ে হয়। অতীতে বামফ্রন্ট জমানাতেও তাই হয়েছে। ফলে শাসক দল যখন গ্রামে গ্রামে সংযোগ যাত্রা করবে, তখন ধরে নেওয়া যায় যে সেই সময়ে ভোট হবে না। সংযোগ যাত্রা করাই হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের জনভিত্তিকে মজবুত করতে। অর্থাৎ পঞ্চায়েত ভোট ২৪ জুনের আগে হবে না। কারণ, ২৫ এপ্রিল থেকে ২ মাস সময় ধরে সংযোগ যাত্রা করলে তা ২৪ জুন শেষ হবে।

সূত্রের খবর, পঞ্চায়েত ভোট আরও পিছিয়ে দেওয়ার ভাবনা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মমতাকে জানিয়েছেন, পঞ্চায়েত স্তরে সাংগঠনিক ভাবে আরও কিছুটা কাজ বাকি রয়েছে। সেটা শেষ করে তারপরই ভোট করানো হোক। এ জন্য দু’মাস সময় চেয়ে নিয়েছেন অভিষেক। তাতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের এক নেতার কথায়, এবারের পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ। আগাইলে রামের বাণ পিছাইলে রাবণ। অভিষেক যেরকম শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে চাইছেন, তাতে কিছু জায়গায় দল আসন হারাতে পারে। আবার নিচুতলার উপর সবটা ছেড়ে দিলে হিংসা ঘটতে পারে। যা লোকসভা ভোটে প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে।

সূত্রের দাবি, এহেন পরিস্থিতিতে সংগঠন মজবুত রেখে শান্তিপূর্ণ ভোট করানোরই সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। আগামী ২ মাসে সাংগঠনিক কাজকর্মের অন্যতম অ্যাজেন্ডা হবে নিচুতলার পারস্পরিক সংঘাত কমিয়ে আনা। এবং দলকে যথাসম্ভব ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা।

শুভেন্দুর দাবি ঝুটো, অমিত শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব: মমতা


```