Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মদের আসরে কামড়াকামড়ি! পুকুরপাড় থেকে উদ্ধার মহিলাকে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাতের অন্ধকারে পুকুরপাড় (pond) এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক মহিলা (woman)। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ের (Canning) ইটাখোলা গ্রামে। ঘটনায় জড়িত থাকার দায়ে দ

মদের আসরে কামড়াকামড়ি! পুকুরপাড় থেকে উদ্ধার মহিলাকে

শেষ আপডেট: 24 September 2022 07:30

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাতের অন্ধকারে পুকুরপাড় (pond) এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক মহিলা (woman)। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ের (Canning) ইটাখোলা গ্রামে। ঘটনায় জড়িত থাকার দায়ে দু'জন যুবককে সেখানেই ধরে ফেলে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে তিনজনকে নিয়ে গিয়ে ক্যানিং হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক মহিলাকে ফোন করে নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার দুই যুবক। এরপর তারা রাতের অন্ধকারে ওই মহিলার বাড়ির সামনে এসে তাঁকে টোটোয় চাপিয়ে ইটাখোলার এক নির্জন স্থানে নিয়ে যায়। অভিযোগ, সেখানে তিনজন মিলে আকণ্ঠ মদ্যপান করে। তারপর হঠাৎই রাতের অন্ধকারে নিজেদের মধ্যে ধস্তাধস্তি শুরু করে তিনজনেই। একে অপরের শরীরে কামড়েও দেয়। শুরু হয় মারামারিও। শেষে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে একটি পুকুরে ফেলে দিয়ে টোটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই যুবক।

গভীর রাতে টোটোর শব্দে গ্রামের লোকজনের সন্দেহ হয়। তাঁরা বাইরে বেরিয়ে আসতেই ধরা পড়ে দুই যুবক। এরপর অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে পুকুর পাড় থেকে উদ্ধার করে গ্রামবাসীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ক্যানিং থানায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

এরপরই এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু হয়েছে ক্যানিং থানার পুলিশের তরফে। রাতের অন্ধকারে ঠিক কী কী ঘটনা ঘটেছিল, সে বিষয়ে তথ্য জোগাড় করা হচ্ছে। অন্যদিকে গ্রামবাসীদের দাবি, সম্ভবত গভীর রাতে অন্ধকারে মদ খাইয়ে ওই মহিলাকে ধর্ষণ করার পরিকল্পনা করেছিল দুই যুবক। তা নিয়েই নিজেদের মধ্যে একপ্রস্থ মারামারি হয়। বেগতিক বুঝে অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছিল তারা। কিন্তু তার আগেই ধরা পড়ে যায় দু'জন।

ছেলের গলা কামড়ে ধরেছে বাঘ, নৌকার বৈঠা দিয়ে লড়াই করে সন্তানকে ফিরিয়ে আনলেন বাবা


```