স্পিকারের তলবে বিধানসভায় হাজিরা ইডি, সিবিআইয়ের
দ্য ওয়াল ব্যুরো: তাঁর অনুমতি না নিয়ে বিধায়ক মন্ত্রীদের তলব নিয়ে দুই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি (ED) এবং সিবিআইকে (CBI) বিধানসভায় হাজিরা দেওয়ার নোটিস দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের তলিবে হাজিরা দিতে বুধবার দুপুরে বিধানসভা
শেষ আপডেট: 22 September 2021 08:32
দ্য ওয়াল ব্যুরো: তাঁর অনুমতি না নিয়ে বিধায়ক মন্ত্রীদের তলব নিয়ে দুই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি (ED) এবং সিবিআইকে (CBI) বিধানসভায় হাজিরা দেওয়ার নোটিস দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের তলিবে হাজিরা দিতে বুধবার দুপুরে বিধানসভায় আসেন ইডি-র এক প্রতিনিধি। দেখা যায়, বাদামী রঙের একটি বড় খাম হাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকছেন ওই ইডি আধিকারিক। তার কিছুক্ষণ পরেই বিধানসভায় আসেন সিবিআই আধিকারিক।
এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া, মলয় ঘটক-সহ একাধিক মন্ত্রীকে তলব করেছে ইডি। আইকোর মামলায় পার্থ এবং মানসকে দফতরে পৌঁছে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
এই প্রেক্ষাপটেই, ইডি এবং সিবিআই অফিসারদের বিধানসভার স্পিকারের তলব ঘিরেও টানাপোড়েন শুরু হয়। তা ছাড়া নারদ কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্রদের বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। স্পিকার চিঠি দিয়ে তদন্ত এজেন্সিকে বলে, তাঁর অনুমতি ছাড়া বিধানসভার সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া আইনবিরুদ্ধ। যদিও তা নিয়ে গতকালই ইডি স্পিকারকে চিঠি পাঠায়।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধায়কদের বিরুদ্ধে এই ধারায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হয়। তা না করে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। বিধানসভাকে এড়িয়ে, এধরনের পদক্ষেপ বিধানসভার পক্ষে অমর্যাদাকর। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য। সেই কারণেই তলব করা হয়েছে। ইডি-র পাশাপাশি সিবিআই-কেও তলব করেছিলেন বিমানবাবু।
গত সোমবার ইডি-র তরফে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাঁরা বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এতে বিধানসভার মর্যাদাহানি হয়নি। এর মধ্যেই এদিন বিধানসভায় এলেন ইডি ও সিবিআই প্রতিনিধি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'