Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

গভীর রাতে বীরভূমের জেলাশাসকের বাংলো চত্বরে বোমা

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : সোমবার গভীর রাতে বিকট বোমার আওয়াজে কেঁপে উঠল বীরভূমের জেলাশাসকের বাংলো চত্বর। জেলাশাসকের বাংলোয় বোমা পড়ায় নড়েচড়ে বসে প্রশাসন। কারা জেলাশাসকের বাংলোর সামনে বোমা ছুড়লো তাদের খোঁজে শুরু হয় চিরুণি তল্লাশি। তবে এখনও

গভীর রাতে বীরভূমের জেলাশাসকের বাংলো চত্বরে বোমা

শেষ আপডেট: 30 July 2019 10:47

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : সোমবার গভীর রাতে বিকট বোমার আওয়াজে কেঁপে উঠল বীরভূমের জেলাশাসকের বাংলো চত্বর। জেলাশাসকের বাংলোয় বোমা পড়ায় নড়েচড়ে বসে প্রশাসন। কারা জেলাশাসকের বাংলোর সামনে বোমা ছুড়লো তাদের খোঁজে শুরু হয় চিরুণি তল্লাশি। তবে এখনও পর্যন্ত কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। কী কারণে জেলাশাসক মৌমিতা গোদারার বাসস্থান লক্ষ্য করে বোমা ছোড়া হল, তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশের এক কর্তা বলেন, সম্প্রতি ময়ুরাক্ষীর বালি তোলা নিয়ে অশান্তি শুরু হয়েছে জেলায়। কয়েক কোটি টাকা জরিমানা করার পরে গা ঢাকা দিয়েছে ১৩২ জন বালিঘাট মালিক। গভীর রাতে জেলা শাসকের বাংলোর সামনে তারাই বোমা মারল কী তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অন্য সম্ভাবনাও। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। আজ সকাল হতেই সিআইডির বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেন সিআইডির গোয়েন্দারাও।

```