Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

ভৌতবিজ্ঞানের শিক্ষক নেই, হাফ ইয়ারলি পরীক্ষা দিল না দাড়িভিট স্কুলের ছাত্ররা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : ফের বিক্ষোভ দাড়িভিট স্কুলে। নবম শ্রেণিতে একদিনও ভৌতবিজ্ঞানের ক্লাস হয়নি বলে অভিযোগ। তাই আজ হাফ ইয়ারলি পরীক্ষা দিল না পড়ুয়ারা। সারাদিন ধরে স্কুল চত্বর তেতে রইল পড়ুয়াদের বিক্ষোভে। পড়ুয়াদের দাবি, নবম শ্রে

ভৌতবিজ্ঞানের শিক্ষক নেই, হাফ ইয়ারলি পরীক্ষা দিল না দাড়িভিট স্কুলের ছাত্ররা

শেষ আপডেট: 25 April 2019 13:08

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : ফের বিক্ষোভ দাড়িভিট স্কুলে। নবম শ্রেণিতে একদিনও ভৌতবিজ্ঞানের ক্লাস হয়নি বলে অভিযোগ। তাই আজ হাফ ইয়ারলি পরীক্ষা দিল না পড়ুয়ারা। সারাদিন ধরে স্কুল চত্বর তেতে রইল পড়ুয়াদের বিক্ষোভে। পড়ুয়াদের দাবি, নবম শ্রেণিতে তাঁদের ক্লাস শুরুর পরে একদিনও ভৌতবিজ্ঞান পড়ানো হয়নি। কারণ ওই বিষয়ের কোনও শিক্ষক তাদের নেই। পড়াশোনা না হওয়ায় পরীক্ষায় বসতে পারবে না তারা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, “দাড়িভিট কাণ্ডের পর স্কুলের একমাত্র ভৌতবিজ্ঞান ও অঙ্কের শিক্ষক আর স্কুলে আসেনি। ফলে রুটিন থাকলেও ক্লাস হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষ সবটাই জানেন। আমরা আগামীকাল পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করবো।” উর্দু ও সংস্কৃত শিক্ষকের নিয়োগ ঘিরে গত ২০ সেপ্টেম্বর ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়। বিক্ষোভ সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। এই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে তা অস্বীকার করা হয়। এরপরেই ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে একটানা প্রায় দু’মাস দাড়িভিট স্কুল বন্ধ করে রেখে আন্দোলনে সামিল হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। নভেম্বর মাসে স্কুল খুললেও সমস্ত সমস্যা যে এখনও কাটানো যায়নি আজকের ঘটনা তারই প্রমাণ।

```