Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তপ্ত ভাঙড়ে তুঙ্গে উঠল আরাবুল-কাইজার সংঘাত

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : অশান্ত ভাঙড়ে শান্তি ফেরাতে তৎপর জেলা পুলিশ শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে এলাকা থেকে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল। এখনও চলছে তল্লাশি অভিযান। এরই মধ্যে ফের চরমে উঠল তৃণমূলের দুই নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহম

তপ্ত ভাঙড়ে তুঙ্গে উঠল আরাবুল-কাইজার সংঘাত

শেষ আপডেট: 25 May 2019 07:47

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : অশান্ত ভাঙড়ে শান্তি ফেরাতে তৎপর জেলা পুলিশ শুক্রবার রাতভর তল্লাশি চালিয়ে এলাকা থেকে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল। এখনও চলছে তল্লাশি অভিযান। এরই মধ্যে ফের চরমে উঠল তৃণমূলের দুই নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের সংঘাত। শুক্রবার সন্ধ্যায় ভাঙড় থানার সামনে যাদবপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। মিমি শেষপর্যন্ত সেই সভায় যাননি। কিন্তু অভিযোগ, এই সভাতেই বৃহস্পতিবার রাত থেকে তেতে ওঠা ভাঙড়ের প্রসঙ্গ তুলে নাম না করে আরাবুল ইসলামকে কটাক্ষ করেন বিরোধী শিবিরের নেতা কাইজার আহমেদ। তলে তলে ওই নেতা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ করেন কাইজার। এবং দলের নির্দেশ অমান্য করেই ওই এলাকায় অশান্তি সৃষ্টি করছেন আরাবুল, এমন অভিযোগও করেন তিনি। আরাবুলের পাল্টা মন্তব্য. “ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের হাল ধরার মতো যখন কেউ ছিল না, আমি দলটাকে প্রতিষ্ঠা দিয়েছি। আমার পায়ে পড়ে, আমার হাত ধরে ও পার্টিতে এসেছে। তার মুখ দিয়ে এমন মন্তব্যকে ধিক্কার জানাই।’’ ভাঙড়ে প্রায় ৯০ হাজার ভোটের লিড পেয়েছেন মিমি। বৃহস্পতিবার ভোটের ফল ঘোষণা হতেই অশান্তি শুরু হয়ে যায় ভাঙড়ে। বোমা-গুলি-অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। জমি রক্ষা কমিটির নেতাদের অভিযোগ, তাঁরা ভোটে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করেছিলেন বলেই বৃহস্পতিবার রাত থেকে তাঁদের সদস্যদের বাড়িতে আরাবুলের নেতৃত্বে তৃণমূল হামলা চালানো শুরু করে। অভিযোগ, এলাকার এক সময়ের দাপুটে সিপিএম নেতা, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শহিদুল গাইনের বাড়ি- সহ এলাকায় আরও বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। বোমা বন্দুক নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাড়োয়া রোডে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি কমিটির সদস্যরা। কমিটির লোকজন এলাকার তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন আরাবুল। এর প্রতিবাদে তাঁর নেতৃত্বে ভাঙড়ের নতুনহাটে হাড়োয়া রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা। সেই অশান্তির আঁচ কমেনি আজও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে গোটা এলাকায়।

```