Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২০০০! শেষ ২৪ ঘণ্টায় মৃত আরও ৫: স্বাস্থ্য ভবন

দ্য ওয়াল ব্যুরো: এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রীতিমতো। শেষ তিন-চার দিনের মধ্যে একদিনও ১০০ জনের কম হয়নি আক্রান্তের সংখ্যা। আজ, সোমবার জানা গেল, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১২৪। মারা গেছেন ৫ জন। সো

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২০০০! শেষ ২৪ ঘণ্টায় মৃত আরও ৫: স্বাস্থ্য ভবন

শেষ আপডেট: 11 May 2020 15:03

দ্য ওয়াল ব্যুরো: এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রীতিমতো। শেষ তিন-চার দিনের মধ্যে একদিনও ১০০ জনের কম হয়নি আক্রান্তের সংখ্যা। আজ, সোমবার জানা গেল, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১২৪। মারা গেছেন ৫ জন। সোমবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২০৬৩। ওই বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ১১৮। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৯০ জনের। গত কাল অর্থাৎ রবিবার সন্ধেয় জানা গেছিল, ১৫৩ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ১৯৩৯। আজ সেটাই আরও বেড়ে হল ২০৬৩। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৭৪ জনের। মোট ২০৬৩ জনের মধ্যে কলকাতা শহরেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। এ পর্যন্ত মারা গেছেন ৭৭ জন। কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। ফলে করোনা আক্রান্ত অবস্থায় এ শহরে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১২৯ জনের। আজকের বুলেটিন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২ জন। গতকাল জানা গেছিল সুস্থ হয়েছেন মোট ৪১৭ জন। ফলে আজ সেই সংখ্যাটা বেড়ে হল ৪৯৯। এটি বেশ আশাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: কলকাতায় হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি টেস্ট আজই: রাজ্যে কোভিড-চিত্রের ১০ পয়েন্ট

পাশাপাশি, সোমবারের বুলেটিনে আরও উল্লেখ রয়েছে, এ পর্যন্ত মোট ৪৭ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ সর্বাধিক নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, সংখ্যাটা ৪২০১। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা। রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ৬৬৮৯ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩ হাজার ২৯৬ জন।

```