Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

লাখ টাকা দিলেই চাকরি পুরসভায়, পোস্টারে চাঞ্চল্য ক্ষীরপাইয়ে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর :  লাখ টাকা দিলেই চাকরি মিলবে ক্ষীরপাই পুরসভায়। পুরসভার গেট সহ অাশেপাশের এলাকায় এমন পোস্টার দেখে চাঞ্চল্য ছড়ালো স্বাধীনতা দিবসের সকালে। আজ স্থানীয় বাসিন্দারা পুরসভার পিছনে আনাজের বাজার করতে এসে দেখেন পুরসভা

লাখ টাকা দিলেই চাকরি পুরসভায়, পোস্টারে চাঞ্চল্য ক্ষীরপাইয়ে

শেষ আপডেট: 15 August 2018 12:41

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর :  লাখ টাকা দিলেই চাকরি মিলবে ক্ষীরপাই পুরসভায়। পুরসভার গেট সহ অাশেপাশের এলাকায় এমন পোস্টার দেখে চাঞ্চল্য ছড়ালো স্বাধীনতা দিবসের সকালে। আজ স্থানীয় বাসিন্দারা পুরসভার পিছনে আনাজের বাজার করতে এসে দেখেন পুরসভার গেট সহ অনেক জায়গায় পোস্টার লাগানো। লেখা রয়েছে ক্ষীরপাই পুরসভায় ইঞ্জিনিয়ারিং-এর প্রশিক্ষণ দেওয়া হয়। ডোনেশন হিসাবে ১ লক্ষ টাকা ও ১ ডাম্পার গুটি (পাথর) দিলেই প্রশিক্ষণ পাবেন অাবেদনকারীরা।কোনও কোনও পোস্টারে লেখা ক্যাসুয়াল চাকরির জন্য ১ লক্ষ টাকা দিলেই হয়ে যাবে চাকরি। যোগাযোগের জন্য ফোন নম্বর হিসেবে  দেওয়া রয়েছে পুরসভার নম্বর অার ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের নম্বর। সাত সকালে এই পোস্টার দেখে অবাক হয়ে যান বাসিন্দারা। খবর ছড়াতেই পোস্টার দেখতে বাড়তে থাকে ভিড়। বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে অাসতেই পোস্টারগুলি খুলে সরিয়ে দেওয়া হয়। কিছুদিন অাগেই পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলার সুজয় পাত্র অবৈধ ভাবে ঠিকা কর্মী নিয়োগের অভিযোগ তুলেছিলেন। আরও একাধিক বিষয় নিয়ে অাপত্তি তুলেছিলেন তিনি। তারপরেই এই পোস্টার। বাসিন্দাদের একাংশের মতে, ক্ষীরপাইয়ে তৃণমুলের গোষ্টী কোন্দল নতুন কিছু নয়। পুরসভায় ক্ষমতাসীনদের বিপাকে ফেলতে বিরুদ্ধ  গোষ্ঠীই এই পোস্টার দিয়েছে। আবার অনেকের মত, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে  বিরোধীরা ওই পোস্টার দিয়েছে। চেয়ারম্যান দুর্গা শংকর পান পোস্টার পড়ার ঘটনা স্বীকার করে বলেন, "এ সবই চক্রান্ত করা হছে এবং দুষ্কৃতিরা এই কাজ করেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।"

```