Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

যুব মোর্চার বিক্ষোভ ঘিরে আসানসোলে ধুন্ধুমার, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

দ্য ওয়াল ব্যুরো : যুবমোর্চার বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সংঘর্ষে প্রায় ১৫ জন জখম হয়েছেন বলে জানা গেছে। আজ আসানসোল পুরসভা চত্বরে রক্তদান শিবিরের আয়োজন কর

যুব মোর্চার বিক্ষোভ ঘিরে আসানসোলে ধুন্ধুমার, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

শেষ আপডেট: 5 July 2019 09:08

দ্য ওয়াল ব্যুরো : যুবমোর্চার বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সংঘর্ষে প্রায় ১৫ জন জখম হয়েছেন বলে জানা গেছে। আজ আসানসোল পুরসভা চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। আবার বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির যুবমোর্চার। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল পুরসভা চত্বরে। যুবমোর্চাকে রুখতে বেশ কয়েকটি ব্যারিকেডও করা হয়। দুপুর ১২টা নাগাদ যুবমোর্চার কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোতে থাকে। পুলিশ বাধা দেয় তাদের। কিন্তু শেষ ব্যারিকেডটিও ভেঙে ফেলে তারা। এই সময় পুলিশকে লক্ষ্য করে যুবমোর্চার কর্মী সমর্থকরা ইট-পাথর- ও কাচের শিশি বোতল ছোড়ে বলে অভিযোগ। পুরসভার সামনে জিটি রোডের উপর বেশ কিছু দোকানপাট ভাঙচুর হয়। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। ঘায়েল হন বেশ কয়েকজন পুলিশকর্মী। খণ্ডযুদ্ধ চলার সময় বোম মারা হয় বলেও পুলিশের অভিযোগ। এরপরেই পাল্টা লাঠি নিয়ে ধেয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী সহ সংঘর্ষে জখম হয়েছে ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে।

```