Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

"ওরা সবাই বাইরের, আমিই শুধু এখানকার", গর্বিত বসিরহাটের কংগ্রেস প্রার্থী দিলু

বিমল বসু, উত্তর ২৪ পরগনা : বাকিরা সবাই বহিরাগত, ভূমিপুত্র তিনিই। এই অহঙ্কারেই আত্মবিশ্বাসী বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজি আব্দুর রহিম দিলু। এ বার বসিরহাটে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী নুসরত জাহানকে। বিজেপির প্রার্থী সায়ন্তন বসু। আর বাম

"ওরা সবাই বাইরের, আমিই শুধু এখানকার", গর্বিত বসিরহাটের কংগ্রেস প্রার্থী দিলু

শেষ আপডেট: 1 April 2019 11:10

বিমল বসু, উত্তর ২৪ পরগনা : বাকিরা সবাই বহিরাগত, ভূমিপুত্র তিনিই। এই অহঙ্কারেই আত্মবিশ্বাসী বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজি আব্দুর রহিম দিলু। এ বার বসিরহাটে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী নুসরত জাহানকে। বিজেপির প্রার্থী সায়ন্তন বসু। আর বামেদের টিকিটে লড়ছেন সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত। দিলুর দাবি, “হাতে টিকিট পাওয়ার পরে বসিরহাট চিনতে নেমেছেন এঁরা। আর আমার জন্ম, বেড়ে ওঠা সবকিছুই এই মাটিতেই। এই লোকসভা কেন্দ্রের প্রতিটা কোণের মানুষ চেনেন আমাকে।” এটাই জয়ের দৌড়ে বাকিদের থেকে তাঁকে এগিয়ে রাখবে বলে মনে করেন বাদুড়িয়ার বিধায়ক। কাজি আব্দুর রহিম দিলু জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতিও বটে। দিলুর বাবা কাজি আবদুল গফফর ছিলেন বাদুড়িয়ার আটবারের বিধায়ক। সেই হিসেবে পারিবারিক পরিচিতিও কম নয় ৫২ বছরের দিলুর। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও জড়িয়ে রয়েছেন দীর্ঘকাল। বাদুড়িয়া রাজীব গান্ধী থ্যালাসেমিয়া হাসপাতালের প্রতিষ্ঠাতা তিনি। দিলু বলেন, “কলেজজীবন থেকে রাজনীতিতে হাতেখড়ি। স্নাতক হওয়ার পরে পুরোপুরি জড়িয়ে পড়ি রাজনীতির সঙ্গে। খুব ছোট থেকেই বাবার সঙ্গে বসিরহাটের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি। ভোটে দাঁড়ানোর পর তাই আর আমাকে নতুন করে এলাকা চিনতে যেতে হচ্ছে না। চেনা মানুষদের সঙ্গে দেখা করে আশীর্বাদ চাইছি শুধু।” গত লোকসভা ভোটেও বসিরহাটের কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দিলু। ঝুলিতে এসেছিল লক্ষাধিক ভোট। দিলুর বাবা, বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক গফ্ফর সাহেব ছিলেন এলাকার একজন শ্রদ্ধেয় মানুষ। বিপদে আপদে তিনি যে ভাবে মানুষের পাশে থাকতেন তা আজও শ্রদ্ধায় স্মরণ করেন দল মত নির্বিশেষে মানুষ। তাঁর ছেলে দিলু লোকসভার প্রার্থী হওয়ায় তাই খুশি অনেকেই। দিলু বলেন, “বসিরহাটে অন্তত ১৫ লক্ষ মানুষ ভোট দেবেন। অথচ কেউই এখানকার কোনও বাসিন্দাকে ভোটে প্রার্থী করতে পারলো না। এটা এই কেন্দ্রের মানুষের অপমান। এটাকেই আমার প্রচারে তুলে ধরছি আমি।” এ বার এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই মূলত তৃণমূল ও বিজেপির। অন্তত প্রচারের চাকচিক্যে তেমনটাই। এই লড়াইয়ের ময়দানে ভূমিপুত্র তকমা কিছুটা হলেও কি এগিয়ে রাখছে কংগ্রেস প্রার্থী কাজি আব্দুর রহিম দিলুকে? স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন, “এটা লোকসভা ভোট। এখানে জাতীয় প্রেক্ষাপটে ভোট হয়। স্থানীয় ইস্যুতে নয়। তাই কে ভূমিপুত্র, কে বহিরাগত কিছুই যায় আসে না।” বিজেপির বসিরহাট জেলা সভাপতি গণেশ ঘোষ বলেন, “উনি বাদুড়িয়ার বিধায়ক। তাই সেখান থেকে কিছু ভোট পাবেন। বাকি ছটি বিধানসভায় এ সব কিছুই এসে যাবে না।”

```