এবার মাদক জিহাদ! কেরলের বিশপের নতুন অভিযোগে কাঠগড়ায় মুসলিমরাই
দ্য ওয়াল ব্যুরো: লাভ জিহাদ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার নতুন সংযোজন 'মাদক জিহাদ' (Narcotics Jihad)। কেরলের (Kerala) এক খ্রিস্টান বিশপ সম্প্রতি এই অভিযোগ তুলেছেন মুসলমানদের বিরুদ্ধে। তাঁর দাবি, অমুসলিমদের মাদক জিহাদের জন্য টার্গেট করা হচ্ছে।
শেষ আপডেট: 10 September 2021 05:17
দ্য ওয়াল ব্যুরো: লাভ জিহাদ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার নতুন সংযোজন 'মাদক জিহাদ' (Narcotics Jihad)। কেরলের (Kerala) এক খ্রিস্টান বিশপ সম্প্রতি এই অভিযোগ তুলেছেন মুসলমানদের বিরুদ্ধে। তাঁর দাবি, অমুসলিমদের মাদক জিহাদের জন্য টার্গেট করা হচ্ছে।
আধার কার্ডের জন্য দেড় হাজার টাকা! 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে দুর্নীতি বাড়ছে, তৎপর প্রশাসন
কেরলের মার্থ মারিয়ম পিলগ্রিম চার্চের বিশপ জোসেফ কাল্লারঙ্গট এই অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, জিহাদ দুই রকম। লাভ জিহাদ আর মাদক জিহাদ।
কী এই মাদক জিহাদ? বিশপ জানিয়েছেন, এই প্রক্রিয়ায় অমুসলমান যুবকদের মাদকাসক্ত করে তোলার চেষ্টা চলছে। আইসক্রিম পার্লার, হোটেল, জুস কর্নার ইত্যাদি জায়গায় নানা ধরনের ড্রাগ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এটা অবিলম্বে ঠেকানো দরকার। এসব জিহাদিদের কীর্তি বলে অভিযোগ কেরলের বিশপের। অমুসলিমদের নষ্ট করে দেওয়ার জন্যেই এই কাজ করা হচ্ছে বলে মনে করেছেন তিনি।
যেকোনও রকমের নেশা ইসলামে নিষিদ্ধ। কিন্তু সেই নেশাকেই কট্টর মুসলিমরা অমুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে বলে অভিযোগ। তিনি বলেছেন, এভাবে বহু হিন্দু আর খ্রিস্টান যুবকের জীবন নষ্ট হয়ে গিয়েছে। নেসাগ্রস্ত হয়ে তাঁরা চাকরি হারিয়েছেন, জীবন বরবাদ হয়ে গিয়েছে। কেরলেই এই মাদক জিহাদ বড় আকার ধারণ করেছে বলে দাবি করেছেন তিনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'