Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

'নমস্কার, এক মিনিট!' বব বিশ্বাস ফিরেছেন কলকাতায়, অলি-গলিতে ঘুরছেন এক্কেবারে নতুন রূপে

দ্য ওয়াল ব্যুরো: 'কাহানি'র বব বিশ্বাসকে মনে আছে? সাবধান হয়ে যান, কারণ সে আবার ফিরে আসছে। তবে এবার শাশ্বত চট্টোপাধ্যায়ের জায়গায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। 'বব বিশ্বাস' তাঁর নতুন সিনেমা। শ্যুটিংয়ের জন্য এই সপ্তাহের শুরুতেই চলে এসেছেন কলক

'নমস্কার, এক মিনিট!' বব বিশ্বাস ফিরেছেন কলকাতায়, অলি-গলিতে ঘুরছেন এক্কেবারে নতুন রূপে

শেষ আপডেট: 26 November 2020 06:21

দ্য ওয়াল ব্যুরো: 'কাহানি'র বব বিশ্বাসকে মনে আছে? সাবধান হয়ে যান, কারণ সে আবার ফিরে আসছে। তবে এবার শাশ্বত চট্টোপাধ্যায়ের জায়গায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। 'বব বিশ্বাস' তাঁর নতুন সিনেমা। শ্যুটিংয়ের জন্য এই সপ্তাহের শুরুতেই চলে এসেছেন কলকাতায়। তাই নিয়েই উত্তেজিত গোটা কলকাতার মানুষ। ইতিমধ্যেই কলকাতার অলিতে-গলিতে শ্যুটিং শুরু হয়ে গেছে। তার মাঝেই দেখা গেল নতুন অবতারে অভিষেককে। নতুন বব বিশ্বাসকে কেমন দেখতে লাগছে, তার প্রতি আগ্রহ সবারই ছিল। আর এবারে দেখে তো চমকেও যাবেন। নতুন চরিত্রের জন্য অভিষেক একেবারেই ভোল পাল্টে ফেলেছেন। তাঁর এখন শান্ত, সরল, বাঙালি ভদ্রলোকের মতো চেহারা। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলে তেল, পেতে আঁচড়ানো, চুলের ফাঁকেই টাকের আভাস। নীল রঙের ঢিলে শার্ট, প্যান্ট। দেখে কে বলবে এই মানুষটা একজন সুপারি কিলার!

সুজয় ঘোষের 'কাহানি'-তে বব বিশ্বাসকে খুব অল্প সময়ের জন্য দেখতে পেয়েছিলেন দর্শকরা। সাধারণত বলি, টলির সিনেমায় সুপারি বা কন্ট্র্যাক্ট কিলারকে উত্তেজিত, রাগী অবস্থায় দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু হাসি মুখে ভদ্রলোকের বেশভূষায় পরপর খুন করতে সেই প্রথম একজনকে দেখেছিল সকলে। বিখ্যাত ডায়লগ "নমস্কার...এক মিনিট!" সেসময় দর্শকদের মুখে মুখে ঘুরত। একজন শান্ত, সরল, বাঙালি ভদ্রলোক কীভাবে কন্ট্র্যাক্ট কিলার হয়ে উঠলেন, সেই গল্পেই তৈরি হচ্ছে 'বব বিশ্বাস'। প্রযোজনায় শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন সুজয় ঘোষের মেয়ে দিব্যা অন্নপূর্ণা ঘোষ। আগের বছর নভেম্বর মাসেই টুইট করে শাহরুখ খান জানিয়েছিলেন এই সিনেমার কথা। জানুয়ারি মাসে শুরু করেও লকডাউনের কারণে থেমে ছিল ছবির কাজ। মাঝে জুলাই মাসে অভিষেক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ, সবল। দেরি না করেই তাই ফিরেছেন শ্যুটিং সেটে।

```