Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বাংলার ট্যাবলো জায়গা পাবে না ২৬-এর কুচকাওয়াজে, প্রস্তাব খারিজ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সংঘাত চলছে তাতে নতুন মাত্রা যোগ করতে চলেছে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে যে প্যারেড হয় তাতে এবার জায়গা পাচ্ছে না পশ্চিমবঙ্গের ট্যাবলো। প্রতিরক

বাংলার ট্যাবলো জায়গা পাবে না ২৬-এর কুচকাওয়াজে, প্রস্তাব খারিজ কেন্দ্রের

শেষ আপডেট: 1 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সংঘাত চলছে তাতে নতুন মাত্রা যোগ করতে চলেছে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে যে প্যারেড হয় তাতে এবার জায়গা পাচ্ছে না পশ্চিমবঙ্গের ট্যাবলো। প্রতিরক্ষামন্ত্রকের যে কমিটি ট্যাবলো বাছাইয়ের কাজ করে, তারা খারিজ করে দিয়েছে রাজ্যের প্রস্তাব। গত বছরও দিল্লিতে কুচকাওয়াজে বাংলার ট্যাবলো দেখা গিয়েছিল। রাজ্যের লোকশিল্প, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্পের কোলাজ শোভা পেয়েছিল তাতে। কিন্তু এবার আর তা হচ্ছে না। ওই কমিটির তরফে জানানো হয়েছে, দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে মোট ৫৬টি প্রস্তাব গেছিল প্রতিরক্ষামন্ত্রকের ওই কমিটির মধ্যে থেকে। তার মধ্যে ২২টি প্রস্তাব গৃহীত হয়েছে। বাকিগুলি খারিজ করে দিয়েছে ট্যাবলো বাছাইয়ের কমিটি। তার মধ্যে রয়েছে বাংলাও। প্রতিরক্ষামন্ত্রকের তরফে বলা হয়েছে, এই ট্যাবলো বাছাইয়ের প্রক্রিয়া অনেক পুরনো। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের অনেকটা আগে থেকেই এই কমিটি বৈঠকের পর বৈঠক করে চূড়ান্ত তালিকা ঠিক করে। কোন রাজ্য কী থিম করছে, সেখানে কোন ধরনের শিল্প-সংস্কৃতির প্রদর্শন হচ্ছে, সেসব খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেয় কমিটি।

আরও পড়ুন: ‘ধৈর্য্য হারিয়ে বিরক্ত হয়েছিলাম, ঠিক করিনি’ মহিলার হাতে চাপড় মারার জন্য ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

সরকারি ভাবে বাংলার জায়গা না পাওয়াকে সাধারণ ঘটনা বলা হলেও রাজনৈতিক মহলের অনেকে এই বিষয়টিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জুড়ে দেখতে চাইছেন। তাঁদের মতে, সংশোধিত নাগরিকত্ব আইন, এনপিআর ইত্যাদি ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বাংলার সরকার। স্পষ্ট জানিয়েছে, বাংলায় সিএএ, এনপিআর বাস্তবায়িত হতে দেবে না। অনেকের প্রশ্ন, সেই কারণেই কি লালকেল্লার কুচকাওয়াজ থেকে ছেঁটে ফেলা হল বাংলাকে!

```