Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

তুলে নিয়ে ধর্মান্তরণ করিয়ে বিয়ে খ্রিস্টান কিশোরীকে, ক্ষোভের আগুন জ্বলছে করাচিতে

দ্য ওয়াল ব্যুরো: ফের অপহরণ এবং জোর করে ধর্মান্তরণ করে বিয়ের অভিযোগ উঠল পাকিস্তানে। এবার নিশানায় করাচির জিয়া কলোনির এক খ্রিস্টান কিশোরী। পরিবারের অভিযোগ, জোর করে তুলে নিয়ে গিয়ে কিশোরীর ধর্মান্তরণ করা হয়েছে।  তারপর তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে

তুলে নিয়ে ধর্মান্তরণ করিয়ে বিয়ে খ্রিস্টান কিশোরীকে, ক্ষোভের আগুন জ্বলছে করাচিতে

শেষ আপডেট: 10 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের অপহরণ এবং জোর করে ধর্মান্তরণ করে বিয়ের অভিযোগ উঠল পাকিস্তানে। এবার নিশানায় করাচির জিয়া কলোনির এক খ্রিস্টান কিশোরী। পরিবারের অভিযোগ, জোর করে তুলে নিয়ে গিয়ে কিশোরীর ধর্মান্তরণ করা হয়েছে।  তারপর তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে এক মুসলিম যুবকের। অপহরণকারীরা বিয়ের সার্টিফিকেটও পাঠিয়ে দিয়েছে কিশোরীর পরিবারের কাছে। যদিও ওই সার্টিফিকেট ভুয়ো বলেই দাবি নাবালিকার পরিবারের। গত ১০ অক্টোবর জিয়া কলোনি থেকে ১৪ বছরের হুমা ইউনুসকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। হুমার মা নাগিনা জানিয়েছেন, ওই ঘটনায় জড়িত তিন মুসলিম যুবক। অপহরণকারীরা নাকি ফোনে জানিয়েছে, হুমার ধর্মান্তরণ করিয়ে আবদুল জাবার নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে। কিশোরীর পরিবারের দাবি, বিয়ের যে সার্টিফিকেট পাঠানো হয়েছে তাঁদের কাছে সেটা ভুয়ো। কারণ সার্টিফিকেটে যে দিনের উল্লেখ আছে সেই দিনেই অপহরণ করা হয় হুমাকে। এটা অসম্ভব। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে জোর করে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। হুমার বাবা ইউনুস মাশিহ পেশায় ইলেকট্রিশিয়ান। তিনি বলেছেন, ১০ অক্টোবরের পর থেকে লাগাতার তাঁরা পুলিশের দোরে দোরে ঘুরছেন। কিন্তু অভিযোগ নিতে রাজি হননি কেউই। ঘটনার কথা বিস্তারিত জানিয়ে তাঁরা স্থানীয় শিখ সম্প্রদায়ের দ্বারস্থ হন। ন্যাশনাল কমিশন ফর জাস্টিস অ্যান্ড পিস (এনসিজেপি)-র ডিরেক্টর সালেহ দিয়েগো বলেছেন, “এই অপহরণ ও ধর্মান্তরণের আমি বিরোধী। অসহায় পরিবারের পাশে আছি।” ফের নাবালিকা অপহরণ ও ধর্মান্তরণের কথা ছড়িয়ে পড়তেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে করাচিতে। কখনও হিন্দু নাবালিকা, কখনও শিখ কিশোরী, একের পর এক এমন অপহরণ ও ধর্মান্তরণের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন মানুষজন। পরপর এমন ঘটনা ঘটে চলায়, পাক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় হিন্দু, শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যেরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৬ সালে সিন্ধু প্রদেশের আইনসভায় জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে বিল পাশ হয়েছিল। তার পরেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়া পদক্ষেপ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কেবল শব্দমাত্র। বাস্তবে তার প্রয়োগ কোথাও হচ্ছে না। সংখ্যালঘুরা পাকিস্তানে নিরাপদে রয়েছেন, পাক প্রধানমন্ত্রীকে তার প্রমাণ দিতে হবে। এনসিজেপি-র কোঅর্ডিনেটর কাশিফ অ্যান্থনি জানিয়েছেন, পাকিস্তানে নাবালিকাদের উপর এই নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। আমরা সরকারের সহযোগিতা আশা করছি। না হলে ক্ষোভের পারদ আরও বাড়বে। তাম্বু সাহিব গুরুদ্বারের পুরোহিত ভগবান সিংয়ের মেয়ে জগজিৎ কৌরকে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে ধর্মান্তরণ করানোর অভিযোগে উত্তাল হয়েছিল লাহোর। গত এপ্রিলেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক হিন্দু কিশোরীকে ধর্মান্তরণ করিয়ে জোরজবরদস্তি বিয়ের অভিযোগ উঠেছিল। বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার বাসিন্দা দুই বোন রিনা ও রবীনাকে ধর্মান্তরণ ও বিয়ের অভিযোগে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল ইমরান খানের প্রশাসন। সে ক্ষেত্রেও ধর্মান্তরণ করে বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভের পর ইসলামাবাদ হাইকোর্ট ওই দুই কিশোরীকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছিল।

```