Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বান্ধবীর পিরিয়ডসের পরেই কি ডেট থাকে আপনার? কারণটা জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: প্রতিমাসেই মহিলারা ৫-৬ দিন পিরিয়ডের সমস্যায় ভোগেন। সমস্যা কারণ, কেউ অসম্ভব পেটে ব্যথায় কষ্ট পান, কেউ বা ওভারফ্লোতে সারাদিনে অফিস বাড়ি সামলাতে নাজেহাল হন। হরমোনের এই খেলা এক একজনের শরীরে এক এক রকম ভাবে কাজ করে। যাঁদের ব্যথা

বান্ধবীর পিরিয়ডসের পরেই কি ডেট থাকে আপনার? কারণটা জেনে নিন

শেষ আপডেট: 6 January 2019 12:55

দ্য ওয়াল ব্যুরো: প্রতিমাসেই মহিলারা ৫-৬ দিন পিরিয়ডের সমস্যায় ভোগেন। সমস্যা কারণ, কেউ অসম্ভব পেটে ব্যথায় কষ্ট পান, কেউ বা ওভারফ্লোতে সারাদিনে অফিস বাড়ি সামলাতে নাজেহাল হন। হরমোনের এই খেলা এক একজনের শরীরে এক এক রকম ভাবে কাজ করে। যাঁদের ব্যথা করে না তাঁরা বন্ধুমহলে ভাগ্যবতী হিসেবে পরিচিতি পায়। তবে একটা বিষয়ে মহিলারা অনেক সময়েই কৌতূহলী হয়ে পড়েন। কেন একসাথে বন্ধুদের গ্রুপে বা রুমমেটদের মধ্যে পিরিয়ডস শুরু হয়, এটা জানতে অনেকেই উৎসুক থাকেন। আমরা টেলিপ্যাথি জানি, কিন্তু সে তো মানসিক! শারীরিক টেলিপ্যাথি আবার হয় নাকি! তাহলে? রহস্যটা আসলে কোথায়? পুরোটাই আসলে বিজ্ঞান। বিভিন্ন পশু বা পতঙ্গের সঙ্গে এক্ষেত্রে আমাদের মিল আছে। ফেরোমোন, যা দিয়ে এসব প্রাণীরা সঙ্গীকে আকৃষ্ট করে, সেই ফেরোমোনই কাছাকাছি থাকা বন্ধু বা রুমমেটদের প্রায় একই সময়ে পিরিয়ড শুরু করায়। এ ক্ষেত্রে এরকম কোনও মিথ নেই যে একজনের পিরিয়ড হলে তার এঁটো খাবার খেলে, বা তাঁর কাছাকাছি থাকলে পিরিয়ড হবে। তবে আর একটি সমীক্ষা বলছে অন্য কথা। আমেরিকার একটি কলেজে গবেষণা করেছেন রিসার্চার মার্থা ম্যাকক্লিন্টক। ১৩৫ জনের মাসিক চক্রের উপর সমীক্ষাটি করেন তিনি। সমীক্ষা করার পর দেখা গিয়েছে অন্যান্য ক্ষেত্রের মহিলাদের তুলনায় রুমমেট এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একই সময়ে শুরু হচ্ছে পিরিয়ড। এই সমীক্ষা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বায়োকালচারাল অ্যানথ্রোপলজির অ্যাসোসিয়েট প্রফেসর অ্যালেক্সান্দ্রা অ্যালভার্জেনও। এ দিকে আর এক গবেষক জেফরি স্কারের মতে এটা শুধু মাত্র একটি কাকতালীয় ঘটনা। কারণ এটা কখনওই সম্ভব নয় যে মহিলারা একসঙ্গে তাঁদের শারীরিক ক্রিয়া-প্রক্রিয়াকে কন্ট্রোল করবেন। অতএব পুরোটাই নিছক কাকতালীয় ঘটনা।

```