Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বাথটবে বসে রয়েছে কুকুর, সাবান মাখিয়ে স্নান করাচ্ছে দুটো শিম্পাঞ্জি! দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: বাথটবের মধ্যে বসে রয়েছে বেশ তাগড়াই একখানা কুকুর। কাজু বাদামের মতো তার গায়ের রঙ। চোখ বুজে দিব্যি আয়েস করছে সে। কারণ চলছে সারমেয়র স্নান পর্ব। সাবান মাখিয়ে বেশ ভালো করে দলাইমালাই চলছে তার। আর এখানেই রয়েছে চমক। কুকুরটিকে স্নান

বাথটবে বসে রয়েছে কুকুর, সাবান মাখিয়ে স্নান করাচ্ছে দুটো শিম্পাঞ্জি! দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 6 August 2019 07:54

দ্য ওয়াল ব্যুরো: বাথটবের মধ্যে বসে রয়েছে বেশ তাগড়াই একখানা কুকুর। কাজু বাদামের মতো তার গায়ের রঙ। চোখ বুজে দিব্যি আয়েস করছে সে। কারণ চলছে সারমেয়র স্নান পর্ব। সাবান মাখিয়ে বেশ ভালো করে দলাইমালাই চলছে তার। আর এখানেই রয়েছে চমক। কুকুরটিকে স্নান করাতে হাত লাগিয়েছে দুই শিম্পাঞ্জি। একজন যুবকও অবশ্য আছেন। তিনিই প্রথমে শিম্পাঞ্জি দুটোকে একটু ট্রেনিং দিয়ে বুঝিয়ে দিলেন যে কী কী করতে হবে। ব্যাস তারপরেই কাজে লেগে পড়ল দুই শিম্পাঞ্জি। বোতল থেকে হাতে লিকুইড সোপ ঢেলেই শুরু হলো কুকুরটিকে স্নান করানোর পালা। হাবভাব এমন যে, 'আয় বাছা তোকে স্নো-পাউডার মাখিয়ে ফর্সা করে দিই।' https://www.instagram.com/p/B0nj3X9HgRY/ মালিশ পেয়ে বেজায় খুশি কুকুরটিও। চোখে বুঝে আরাম নিতেই ব্যস্ত সে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় বাকি প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে দুই শিম্পাঞ্জির কুকুরকে স্নান করানোর এই দৃশ্য। হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে, এই দুই শিম্পাঞ্জির নাম নাকি বালি আর সুগ্রীব। দুই শিম্পাঞ্জির কীর্তি দেখে নেটিজেনরা বলছেন, 'হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে, তাও হাসি থামছে না।' তবে অনেকেই আবার বলছেন, শিম্পাঞ্জিকে তো কখনও পোষ মানানো যায় না। ওরা একেবারেই বন্য। মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারে বটে, কিন্তু তা বলে নির্দেশ শুনে সাবান মাখিয়ে কুকুরকে স্নান করিয়ে দেবে, এটা একটু বাড়াবাড়ি। তবে এই দুই শিম্পাঞ্জি যে এমন অদ্ভুত কাণ্ড-কারখানা করতে সিদ্ধহস্ত তার প্রমাণ পাওয়া গিয়েছিল আগেই। কদিন আগেই ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় হয়েছিল সুগ্রীব। সে সময় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছিল এক শিম্পাঞ্জির হাতে ধরা রয়েছে সুদৃশ্য আইফোনে। স্ক্রিনে খোলা রয়েছে ইনস্টাগ্রাম। ভিডিওতে এক শিম্পাজি কসরত দেখাচ্ছে। ফোনের এ পারে মন দিয়ে সেই ভিডিও দেখছে আর এক শিম্পাঞ্জি। হাবেভাবে হারিয়ে দেবে যেকোনও প্রাপ্তবয়স্ক নেটিজেনকে। বেশ আয়েস করে স্মার্টফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে এনজয় করছে তারই আর এক বন্ধুর কীর্তিকলাপ। ফোনের এ পারে থাকা ওই শিম্পাঞ্জিই ছিল সুগ্রীব। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-world-chimpanzee-goes-viral-for-using-instagram/

```