Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?

নিউ ইয়র্কের অর্থনীতি চাঙ্গা করতে পরামর্শ দেবেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সঙ্গে সতীশ ত্রিপাঠীও

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে সারা বিশ্বে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশে কোভিডের কারণে সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। ভেঙে পড়েছে অর্থনীতি। এবার সেই অর্থনীতির হাল ফেরাতে ১৫ জনের 'ব্লু রিবন কমিশন' গঠন করেছেন নিউ ইয়

নিউ ইয়র্কের অর্থনীতি চাঙ্গা করতে পরামর্শ দেবেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সঙ্গে সতীশ ত্রিপাঠীও

শেষ আপডেট: 26 May 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে সারা বিশ্বে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশে কোভিডের কারণে সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। ভেঙে পড়েছে অর্থনীতি। এবার সেই অর্থনীতির হাল ফেরাতে ১৫ জনের 'ব্লু রিবন কমিশন' গঠন করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো। তাতে রাখা হয়েছে দুই ইন্দো-মার্কিন নাগরিককে। একজন পুলিৎজার পুরষ্কারজয়ী ক্যানসার বিশেষজ্ঞ সিদ্ধার্থ মুখোপাধ্যায়। অন্যজন, শিক্ষাবিদ সতীশ ত্রিপাঠী। গত রবিবার নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, ১৫ জনের একটি কমিশন গড়া হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে গুগলের প্রাক্তন সিইও এরিক শেমিডকে। তা ছাড়াও ব্লু রিবন কমিশনে থাকছেন রকেফেলার ফাউন্ডেশনের রিচার্ড পার্সনস, ফোর্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডারেন ওয়াকার, কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মার্থা পোলক, আইবিএম অধিকর্তা গিনি রোমেট্রি-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। ব্রডব্যান্ড পরিষেবা বাড়িয়ে, প্রযুক্তির নিত্যনতুন ব্যবহারের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার ব্যাপারে নজর দেবে কমিশন, এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। এখনও পর্যন্ত নিউ ইয়র্কে কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের। এপ্রিল মাস থেকে স্তব্ধ সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড। শুধু নিউ ইয়র্কেই আনুমানিক ১০-১৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে পরিত্রাণের পথ খুঁজতে কমিশন গড়ল নিউ ইয়র্কের প্রশাসন। কে সিদ্ধার্থ মুখোপাধ্যায়? চিকিৎসকের বাইরেও তাঁর একটি অন্য পরিচয় রয়েছে। তিনি একজন লেখক। তাঁর লেখা বই 'দ্য এমপেরর অফ অল ম্যালাডাইস: আ বায়োগ্রাফি অফ ক্যানসার' ২০১১ সালে পুলিৎজার পুরস্কার জিতেছিল। টাইম ম্যাগাজিনের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ১০০টি 'নোটিফিকেশন বুক'-এর তালিকায় রয়েছে বাঙালি সিদ্ধার্থর এই বই। বংশানুক্রম এবং ক্যানসার নিয়ে তাঁর লেখা একটি বই খ্যাতি কুড়িয়েছিল ২০১৬ সালে। স্ট্যান্ডফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের প্রাক্তনী সিদ্ধার্থ। আপাতত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ান এই চিকিৎসক। সতীশ ত্রিপাঠী কে? নিউ ইয়র্কের বাফেলো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এই শিক্ষাবিদ। বেনারস হিন্দু ইউনিভর্সিটির প্রাক্তনী সতীশ। সেখানে সেখানে মাস্টার ডিগ্রি শেষ করার পর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যান টরন্টো বিশ্ববিদ্যালয়ে। ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি।

```