Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ছাড়াল, সুস্থও হয়েছেন ১৯ লক্ষের বেশি মানুষ

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৯ লাখ। এখনও পর্যন্ত পৃথিবীতে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ৪৯,২৪,১৬০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,২০,৮০৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯,২৮,১১১ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সব দেশকে ছা

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ছাড়াল, সুস্থও হয়েছেন ১৯ লক্ষের বেশি মানুষ

শেষ আপডেট: 19 May 2020 14:07

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৯ লাখ। এখনও পর্যন্ত পৃথিবীতে কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ৪৯,২৪,১৬০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,২০,৮০৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯,২৮,১১১ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫,৫২,১৪০ জন। কোভিড সংক্রমণে মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ৯২,০৬৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৮,৯০৬ জন। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৪৬ জন। আর নতুন করে মৃত্যু হয়েছে ৮২ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ। রাশিয়ায় এ যাবৎ করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২,৯৯,৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় ৯২৬৩ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮৩৭ জনের। নতুন করে ১১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাশিয়ায়। আর সুস্থ হয়ে উঠেছেন ৭৬,১৩০ জন। এরপরেই তৃতীয় স্থানে রয়েছে স্পেন। ইউরোপীয় দেশগুলির মধ্যেই স্পেনের করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৭৮,১৮৮ জন। মৃত্যু হয়েছে ২৭,৭০৯ জনের। আর সুস্থ হয়েছেন ১,৯৬,৯৫৮ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের বেশি। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২,৫৭,৩৯৬ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬,৯৪১ জনের। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২০২৮। আর নতুন করে মৃত্যু হয়েছে ৮৮ জনের। ব্রাজিলে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১,০০,৪৫৯ জন। ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ২,৪৬,৪০৬। মৃত্যু হয়েছে ৩৪,৭৯৬ জনের। ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রিটেনেই। বিশ্বের পরিসংখ্যানে মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রিটেন। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৫,৮৮৬। মৃত্যু হয়েছে ৩২,০০৭ জনের। সুস্থ হয়েছেন ১,২৭,৩২৬ জন। ফ্রান্সে কোভিড আক্রান্তের সংখ্যা ১,৭৯,৯২৭। মৃতের সংখ্যা ২৮,২৩৯। সুস্থ হয়েছেন ৬১,৭২৮ জন। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,৭৭,৩৮৭। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৮১৩১ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৫৫,৭০০ জন। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৯৮। আর নতুন করে ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

```