Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বেজিংয়ের ১০ জায়গায় ফের লকডাউন, নতুন করে চিনে ছড়াচ্ছে করোনা সংক্রমণ

দ্য ওয়াল ব্যুরো: চিনে ফের নতুন করে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস। রবিবার ৫৭ জন আক্রান্ত হয়েছিলেন। সোমবার ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। আর তারপরেই কড়া পদক্ষেপ নিয়েছে চিন। রাজধানী বেজিংয়ে শুরু হয়েছে গণহারে নমুনা পরীক্ষা। বেজিংয়ে

বেজিংয়ের ১০ জায়গায় ফের লকডাউন, নতুন করে চিনে ছড়াচ্ছে করোনা সংক্রমণ

শেষ আপডেট: 15 June 2020 03:52

দ্য ওয়াল ব্যুরো: চিনে ফের নতুন করে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস। রবিবার ৫৭ জন আক্রান্ত হয়েছিলেন। সোমবার ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। আর তারপরেই কড়া পদক্ষেপ নিয়েছে চিন। রাজধানী বেজিংয়ে শুরু হয়েছে গণহারে নমুনা পরীক্ষা। বেজিংয়ের ১০ জায়গায় লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জানা গিয়েছে, নতুন আক্রান্তের মধ্যে ৩৬ জন বেজিংয়ের। এই শহরের কাঁচা মাংসের বাজার থেকেই ফের সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাসের পর থেকে এই দেশে সংক্রমণ একেবারে কমে গিয়েছিল। গত সপ্তাহে ফের সংক্রমণ ধরা পড়ে। গত দু'দিনে তা বেশ বেড়েছে। ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, বেজিংয়ে ৩৬ জন আক্রান্ত ছাড়া পার্শ্ববর্তী হেবেই প্রদেশে তিনজন আক্রান্ত হয়েছেন। বাকি ১০ জন আক্রান্ত সম্প্রতি বিদেশ থেকে চিনে ফিরেছেন বলে খবর। বেজিংয়ের কাঁচা মাংসের বাজার লাগোয়া বাসিন্দাদের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। তাছাড়া গত এক সপ্তাহে যাঁরা ওই বাজারে গিয়ে ছিলেন তাঁদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, ওই এলাকার ৪৬ হাজার মানুষের নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই ১০ হাজার নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছে। বাজারের আশপাশের এলাকায় লকডাউন করা হয়েছে। কাউকে বাড়ির বাইরে বেরতে দেওয়া হচ্ছে না। এই সময় পার্শ্ববর্তী প্রদেশগুলি থেকে কাউকে বেজিংয়ে আসতে নিষেধ করা হয়েছে। ওই এলাকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও বাচ্চাদের দিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক দিনে ওই বাজারে আসা বাসিন্দারা কোথায় কোথায় গিয়ে ছিলেন, সেদিকে নজর দিচ্ছে প্রশাসন। সব খতিয়ে দেখা হচ্ছে। যেখানে যেখানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে, সেখানে সেখানে আগে থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই মুহূর্তে চিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন যাঁদের শরীরে কোনও উপসর্গ নেই। উপসর্গহীন রোগীদের আক্রান্ত হিসেবে ধরছে না চিন।

```