Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দাবানলের মধ্যেই ১০ হাজার উট মারার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায়  

দ্য ওয়াল ব্যুরো: দাবানলের মধ্যে বেশি জল খেয়ে নিচ্ছে, এই কারণ দেখিয়ে ১০ হাজার উটকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসন। পাঁচ দিন ধরে এই উটদের মারা হবে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারের তরফ

দাবানলের মধ্যেই ১০ হাজার উট মারার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায়  

শেষ আপডেট: 8 January 2020 05:44

দ্য ওয়াল ব্যুরো: দাবানলের মধ্যে বেশি জল খেয়ে নিচ্ছে, এই কারণ দেখিয়ে ১০ হাজার উটকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসন। পাঁচ দিন ধরে এই উটদের মারা হবে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারের তরফে ১০ হাজার উট মারতে হেলিকপ্টার পাঠানো হবে। বুধবার থেকেই শুরু হবে এই নিধন প্রক্রিয়া। এগজিকিউটিভ বোর্ডের সদস্য মারিতা বাকের জানিয়েছেন, এই উটের দৌরাত্ম্যে এলাকার অনেক সমস্যা হচ্ছে। মারিতা বলেন, “আমরা গরমের মধ্যে আটকে রয়েছি। বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। ভিতরেও কোনওরকমে এসি চালিয়ে থাকতে হচ্ছে। তারমধ্যে প্রতিদিন উটেরা এসে বেড়া ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এসির মধ্যে থেকে জল খাওয়ার চেষ্টা করছে। এছাড়াও যেখানে যেখানে খোলা জল রয়েছে সব খেয়ে যাচ্ছে।” তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনিতেই নভেম্বর মাস থেকে বিধ্বংসী দাবানলের কবলে অস্ট্রেলিয়া। আগুন দিন দিন আরও বেশি ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই এই আগুনের কবলে পড়ে ১৭ জন মানুষ ও ৪৮০ মিলিয়নের বেশি পশুপাখির মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য আসছে এই দাবানল মোকাবিলা করার জন্য। অস্ট্রেলিয়ায় সরকারও দিনরাত সেই কাজেই ব্যস্ত। তার মধ্যেই এই ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্তের বিরোধিতাও দেখা গিয়েছে বিভিন্ন মহলে। অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন। কেউ বলছেন, এটা করে আখেরে নিজেদেরই ক্ষতি করছে অস্ট্রেলিয়া প্রশাসন।

আরও পড়ুন মানুষ দেখলেই জড়িয়ে ধরছে অস্ট্রেলিয়ার দাবানলে আক্রান্ত প্রাণীরা, চাইছে জল


```