Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

সাততলা থেকে ঝাঁপ, মেডিক্যাল কলেজে মৃত রোগী

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজে অঘটন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সামনেই ঝাঁপ দেন এক রোগী। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজের নতুন বিল্ডিংয়ের ৭ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বছর ২০-র তরুণ রিয়াজউদ্দিন মণ্ডল। মৃত্যু হয়েছে তাঁর। বুধবার

সাততলা থেকে ঝাঁপ, মেডিক্যাল কলেজে মৃত রোগী

শেষ আপডেট: 15 January 2020 07:18

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজে অঘটন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সামনেই ঝাঁপ দেন এক রোগী। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজের নতুন বিল্ডিংয়ের ৭ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বছর ২০-র তরুণ রিয়াজউদ্দিন মণ্ডল। মৃত্যু হয়েছে তাঁর। বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালে নব নির্মিত সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি হন ওই তরুণ। সূত্রের খবর, গত দেড়মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই তরুণের ওয়ার্ডে ভিজিট করতে আসেন চিকিৎসকরা। তখনই ঘটে এই কাণ্ড। চিকিৎসকদের সামনেই স্বাস্থ্যকর্মীদের হাত ছাড়িয়ে বেড থেকে জানলার দিকে ছুটে যান তরুণ। তারপর জানলার লক খুলে আচমকাই ঝাঁপ দেন। কেউ কিছু বোঝার আগেই ঘটে অঘটন। ওই ওয়ার্ডের কর্মীরা নীচে থাকা অন্যান্য কর্মীদের খবর দেন। এরপর বিল্ডিংয়ের পিছনের জনমানবহীন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করেন হাসপাতালে অন্যান্য কর্মীরা। জরুরি বিভাগে নিয়ে গিয়ে দ্রুত অস্ত্রোপচারও শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন শুরু আধ ঘণ্টার মধ্যে ওটি টেবিলেই মৃত্যু হয় ওই রোগীর। মেডিক্যাল কলেজের সুপার জানিয়েছেন, "এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। কেন এমন ঘটনা ঘটল তার খোঁজ নেওয়া হচ্ছে।" ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, ওই তরুণ কেন আচমকা ঝাঁপ দিলেন, মানসিক অবসাদই এই ঘটনার অন্যতম কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

```