Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

উন্নাওয়ের ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা, শরীরের ৭০ শতাংশই পুড়ে গেছে তরুণীর

দ্য ওয়াল ব্যুরো: গণধর্ষিতা হয়েছিলেন। ছিঁড়েখুঁড়ে গিয়েছিল শরীর। রক্তাক্ত মন নিয়েও লড়াইটা চালিয়ে গিয়েছিলেন তরুণী। অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়ার জন্য গর্জে উঠেছিলেন এই সাহসিনী। তারই ভয়ঙ্কর পরিণতি হল আজ। আরও এক নৃশংতার সাক্ষী হল দেশ। লজ্জায় ম

উন্নাওয়ের ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা, শরীরের ৭০ শতাংশই পুড়ে গেছে তরুণীর

শেষ আপডেট: 5 December 2019 06:18

দ্য ওয়াল ব্যুরো: গণধর্ষিতা হয়েছিলেন। ছিঁড়েখুঁড়ে গিয়েছিল শরীর। রক্তাক্ত মন নিয়েও লড়াইটা চালিয়ে গিয়েছিলেন তরুণী। অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়ার জন্য গর্জে উঠেছিলেন এই সাহসিনী। তারই ভয়ঙ্কর পরিণতি হল আজ। আরও এক নৃশংতার সাক্ষী হল দেশ। লজ্জায় মাথা নত হল উত্তরপ্রদেশের। উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করল ধর্ষণে অভিযুক্তরাই। উত্তরপ্রদেশের উন্নাওয়ে গত মার্চে পাঁচ জন মিলে ধর্ষণ করে বছর তেইশের ওই তরুণীকে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকি দু’জন এখনও ফেরার। গত সপ্তাহে জামিনে ছাড়া পায় অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালে সেই ধর্ষণের মামলায় শুনানির জন্য তরুণী যখন আদালতে যাচ্ছিলেন, তাঁর রাস্তা আটকে দাঁড়ায় পাঁচজন। তরুণী সেই সময় ছিলেন রেল গেটের কাছে। তাঁকে টেনে হিঁচড়ে পাশের ধান ক্ষেতের মধ্যে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তরুণীর আর্তনাদে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। তরুণীকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর শরীরের বেশিরভাগটাই পুড়ে গেছে।

আরও পড়ুন: কালভার্টের নীচে মহিলার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

পুলিশ জানিয়েছে, তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টায় অভিযুক্ত পাঁচজনের তিনজন ধর্ষণে অভিযুক্ত। জামিনে ছাড়া পাওয়ার পরেই তারা তরুণীর খোঁজে গ্রামের আশপাশে ঘুরে বেড়াচ্ছিল। এদিনও আদালতে যাওয়ার নির্যাতিতার পিছু নেয় তারা। রেল গেটের কাছে নির্জন জায়গা দেখে সেখানেই তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা করে।

আরও পড়ুন: গণধর্ষণ করে, গুলি মেরে, পুড়িয়ে খুন! হায়দরাবাদের নৃশংস ছায়া এবার বিহারের বক্সারে, আতঙ্ক চরমে

হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরের ৬০-৭০ শতাংশই পুড়ে গেছে। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে লখনউতে। উন্নাওয়ের পদস্থ পুলিশ অফিসার বিক্রম বীর বলেন, "আমরা সকালেই খবর পেয়েছি। আক্রান্ত তরুণী অভিযুক্তদের নাম বলেছেন। তিনজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। আরও দু'জনের খোঁজে তল্লাশি চলছে।"

```