হান্দওয়ারা এনকাউন্টার: ঘটনাস্থল থেকে চিনা রাইফেল উদ্ধার করল নিরাপত্তাবাহিনী
দ্য ওয়াল ব্যুরো: হান্দওয়ারা এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি। তাদের মধ্যে একজন লস্করের কম্যান্ডার। এবার এনকাউন্টারের এলাকা থেকে উদ্ধার হয়েছে চাইনিজ টাইপ ৫৬ এবং রোমানিয়ার WASR সিরিজের রাইফেল। এছাড়াও উদ্ধার হয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র।
জম্
শেষ আপডেট: 4 May 2020 11:30
দ্য ওয়াল ব্যুরো: হান্দওয়ারা এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি। তাদের মধ্যে একজন লস্করের কম্যান্ডার। এবার এনকাউন্টারের এলাকা থেকে উদ্ধার হয়েছে চাইনিজ টাইপ ৫৬ এবং রোমানিয়ার WASR সিরিজের রাইফেল। এছাড়াও উদ্ধার হয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে শনিবার ভোররাত থেকে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। এনকাউন্টারের সময় স্থানীয় নাগরিকদের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। মহিলা ও শিশু-সহ মোট ১১ জনকে বন্দি বানিয়েছিল তারা।
এপ্রিলের ২৮ তারিখ গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে যে হান্দওয়ারার কাছে চাঙ্গিমুল্লাতে একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে কয়েকজন জঙ্গি। খবর পেয়েই অভিযানের ছক কষে ফেলেন নিরাপত্তারক্ষীরা। ১ মে রাত ৩টে নাগাদ প্রথম আঘাত হানা হয় জঙ্গিদের উপর। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই পাল্টা জবাব দেয় জঙ্গিরাও। আরও কিছু সূত্রে হাতে আসায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে ২ মে-ও যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। ৩ তারিখ সকাল পর্যন্ত চলে অভিযান।
কাশ্মীর পুলিশের একটি দল সফলভাবে জঙ্গিদের কবলে থাকা ১১ জন সাধারণ নাগরিককেই উদ্ধার করেন। তবে এই সময়েই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তাদের তরফ থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ধেয়ে আসে সেনা এবং পুলিশের উপর। এই ঘটনায় শহিদ হয়েছেন পাঁচজন। জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর শাকিল কাজি এবং রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং—এই পাঁচজন শহিদ হয়েছেন।