Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভিসা নিয়মে ছাড় কেন্দ্রের, বিদেশিরা আসতে পারবেন ভারতে, তবে পর্যটনের অনুমতি নয়

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিদেশে থাকা ভারতীয়দের ও বিদেশি নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। কিন্তু ধীরে ধীরে তা ফের শুরু হয়েছে। দ্বিপাক্ষিক চুক্ত

ভিসা নিয়মে ছাড় কেন্দ্রের, বিদেশিরা আসতে পারবেন ভারতে, তবে পর্যটনের অনুমতি নয়

শেষ আপডেট: 22 October 2020 09:07

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিদেশে থাকা ভারতীয়দের ও বিদেশি নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। কিন্তু ধীরে ধীরে তা ফের শুরু হয়েছে। দ্বিপাক্ষিক চুক্তি ও বায়ো বাবলের আওতায় এই যাতায়াত চলছে। এর মধ্যেই এবার ভিসা নিয়মে কড়াকড়ি কিছুটা কমালো কেন্দ্র। পর্যটন ছাড়া অন্য যে কোনও কাজে ভারতে আসা ও যাওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওসিআই (ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া), পিআইও (পার্সন্স অফ ইন্ডিয়ান অরিজিন) কার্ড হোল্ডার এবং বিদেশি নাগরিকরা কোনও নির্দিষ্ট কারণে ভারতে আসতে পারেন। কিন্তু পর্যটনের জন্য আসার অনুমতি মিলবে না। অর্থাৎ ট্যুরিজম ভিসা দেওয়া হবে না তাদের। এছাড়া অন্য ভিসার অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক বিমান পরিষেবা আরও বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিদেশি নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত বিদেশে বসবাসকারী নাগরিকদের ভারতে আসা বা ভারতের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও ভিসায় ধীরে ধীরে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।” এরপরেই অসামরিক বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওসিআই (ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া), পিআইও (পার্সন্স অফ ইন্ডিয়ান অরিজিন) কার্ড হোল্ডার এবং বিদেশি নাগরিকদের বন্দে ভারত মিশন এবং বায়ো বাবলের আওতায় বিভিন্ন বিমান ও জাহাজের মাধ্যমে ভারতে প্রবেশ করা ও ভারত ছাড়ার অনুমতি দেওয়া হবে। তবে কী কারণে তাঁরা ভারতে আসতে চাইছেন বা দেশের বাইরে যেতে চাইছেন সেটা নির্দিষ্ট করতে হবে। ট্যুরিজম ভিসার অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রের তরফে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দিষ্ট কোভিড প্রোটোকল দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে সবাইকে। এই প্রোটোকল মেনে না চললে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের যাতায়াত। বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা। এর ফলে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিমান সংস্থাগুলিকে। পরিষেবা ফের শুরু হলেও এখনও তা স্বাভাবিক হয়নি। লোকসানেই চলতে হচ্ছে বিভিন্ন সংস্থাকে। এই পরিষেবায় ফের গতি আনতেই নতুন পদক্ষেপ নিল কেন্দ্র।

```