Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

দিল্লি থেকে বারাণসী, শিগগির শুরু হবে সেমি বুলেট ট্রেন

অমিতাভ বন্দ্যোপাধ্যায় এ বছরের বাজেটেই ঘোষণা করা হয়েছিল ট্রেন-১৮-র কথা। এবার সেটাই ছুটবে ভারতীয় রেলের ট্র্যাক দিয়ে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি নতুন ট্রেনটির নাম দেওয়া হয়েছে, ‘বন্দে ভারত এক্সপ্রেস’। রবিবার রেলমন্ত্রী পীযুষ গোয়েল এই নব নির্মিত ট

দিল্লি থেকে বারাণসী, শিগগির শুরু হবে সেমি বুলেট ট্রেন

শেষ আপডেট: 27 January 2019 14:28

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

এ বছরের বাজেটেই ঘোষণা করা হয়েছিল ট্রেন-১৮-র কথা। এবার সেটাই ছুটবে ভারতীয় রেলের ট্র্যাক দিয়ে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি নতুন ট্রেনটির নাম দেওয়া হয়েছে, ‘বন্দে ভারত এক্সপ্রেস’। রবিবার রেলমন্ত্রী পীযুষ গোয়েল এই নব নির্মিত ট্রেনটি শীঘ্রই চালু করার কথা জানান। ট্রেনটিকে আপাতত দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চালানো হবে। রাজধানী এক্সপ্রেস শুরু হয়েছে আনেক দিন। তার পরে ওই রকম আরও একটি দ্রুতগতির ট্রেন চালানো শুরু করতে চলেছে ভারতীয় রেল। তবে নতুন ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রেলমন্ত্রক সূত্রে খবর, এতে গন্তব্যে পৌঁছোতে সময় কমবে প্রায় ৪৫ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকদিন ধরেই বলছিলেন, বুলেট ট্রেন চালানোর কথা। তবে বুলেট না হলেও এই ট্রেনটিকে সেমি বুলেট ট্রেন বলা যাবে বলে রেল মন্ত্রকের শীর্ষ কর্তারা জানিয়েছেন। এই ট্রেনটিতে থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা। রেল মন্ত্রক সূত্রের খবর, পতাকা নাড়িয়ে নয়া ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বয়ং। ট্রেনটিতে থাকছে ওয়াইফাই থেকে শুরু করে জিপিএস, সিসিটিভি, বায়ো শৌচাগার, যাত্রীদের সুবিধা মতো চেয়ারের ব্যবস্থা ইত্যাদি। অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম সহ ট্রেনটিতে থাকছে ১৬টি কামরা। এই ট্রেনে দুটো একজিকিউটিভ চেয়ার কার, বাকি ১৪টি চেয়ারকার।

```