Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

প্রধানমন্ত্রী ময়ুর নিয়ে ব্যস্ত, নিজের প্রাণ নিজে বাঁচান: রাহুল

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেও সরে এলেন না রাহুল। ভারতের বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশবাসীকে নিজ

প্রধানমন্ত্রী ময়ুর নিয়ে ব্যস্ত, নিজের প্রাণ নিজে বাঁচান: রাহুল

শেষ আপডেট: 14 September 2020 05:39

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেও সরে এলেন না রাহুল। ভারতের বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশবাসীকে নিজেদের প্রাণ নিজেদেরই বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় ময়ুর নিয়ে ব্যস্ত। তাই নিজের প্রাণ নিজেরাই বাঁচান। ওয়ানাড়ের সাংসদ সোমবার সকালে হিন্দিতে টুইট করে বলেন, “ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই সপ্তাহে ৫০ লাখ ছাড়িয়ে যাবে ও অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। একজন মানুষের অহঙ্কারের ফলেই অপরিকল্পিত লকডাউন হয়েছে, তার ফলে গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মোদী সরকার বলছে আত্মনির্ভর হতে। তার মানে আপনারা নিজেদের প্রাণ বাঁচান। কারণ প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত আছেন।” https://twitter.com/RahulGandhi/status/1305347232070209538?s=19 এই এক টুইটেই একদিকে ভারতের করোনা পরিস্থিতি ও অন্যদিকে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের দায়িত্বজ্ঞানহীনতার দিকটি তুলে ধরতে চেয়েছেন ৫০ বছরের এই কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, কোনও রকমের পরিকল্পনা ছাড়াই লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। তার ফলেই আজ সংক্রমণ এভাবে রেকর্ড ভাঙছে। কিছুদিন আগে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে ময়ুরদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গকেও তুলে আনলেন রাহুল। সংসদে অধিবেশন শুরু হলেও তার প্রথম কয়েক দিন থাকতে পারবেন না রাহুল গান্ধী। তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি। তবে এই কাজের মধ্যেও কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার অভিযোগ তুললেন তিনি। রাহুলের এই বিরোধিতার জবাব অবশ্য আগেও দেওয়া হয়েছে সরকারের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর মজা করে বলেছিলেন, রাহুল গান্ধী প্রতিদিন টুইট করেন। তাঁদের এই কাজ দেখে মনে হচ্ছে কংগ্রেস দলটা টুইটের দলে পরিণত হয়েছে। মানুষের মধ্যে তাঁদের সমর্থন কমছে। কারণ তাঁরা মানুষের মধ্যে গিয়ে তাঁদের জন্য কাজ করার বদলে ঘরে বসে সরকারের বিরুদ্ধে টুইট করছেন। একটা হতাশ দল সরকারের কাজে সবসময় অসুবিধা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রের এই কটাক্ষের পরেও যে নিজের অবস্থান থেকে সরে আসতে রাহুল গান্ধী নারাজ, তা আরও একবার তিনি বুঝিয়ে দিলেন। দেশে না থেকেও মোদী সরকারের বিরুদ্ধে তাঁর আক্রমণ চলল। এবার মোদীর আত্মনির্ভর ভারতের স্লোগান ও তাঁর ময়ুরের ভিডিও নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা।

```