Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ভোটের মুখে সাত দিন এগিয়ে এলেন পিএম নরেন্দ্র মোদী

দ্য ওয়াল ব্যুরো: ঠিক ছিল ১২ এপ্রিল মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদী'। কিন্তু ১১ এপ্রিল শুরু হয়ে যাচ্ছে উনিশের লোকসভা নির্বাচন। এরমধ্যেই ছবির নির্মাতারা ঘোষণা করলেন, ১২ এপ্রিলের জায়গায় ৫

ভোটের মুখে সাত দিন এগিয়ে এলেন পিএম নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 19 March 2019 08:31

দ্য ওয়াল ব্যুরো: ঠিক ছিল ১২ এপ্রিল মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদী'। কিন্তু ১১ এপ্রিল শুরু হয়ে যাচ্ছে উনিশের লোকসভা নির্বাচন। এরমধ্যেই ছবির নির্মাতারা ঘোষণা করলেন, ১২ এপ্রিলের জায়গায় ৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে মোদীর বায়োপিক। সোমবারই প্রকাশ হয়ে গেল ছবির দ্বিতীয় পোস্টার। ছবির প্রযোজক অবশ্য ছবি এগিয়ে আনার পিছনে অন্যতম কারণ হিসেবে মানুষের আগ্রহকে তুলে ধরছেন। প্রযোজক সন্দীপ এস সিং জানিয়েছেন, "আমরা সাধারণ মানুষের দাবিতেই এই ছবি মুক্তির দিন এক সপ্তাহ এগিয়ে আনছি। মানুষের মধ্যে এই ছবি নিয়ে ইতিমধ্যেই অনেক ভালোবাসা ও আগ্রহ তৈরি হয়েছে। তাই আমরা আর তাঁদের অপেক্ষা করিয়ে রাখতে চাইছি না। এই গল্পে ১৩০ কোটি লোকের কথা বলা হয়েছে। তাই আমরাও আর অপেক্ষা করতে পারছি না।" হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষাতেও এই ছবি মুক্তি পাবে। ছবির পোস্টার প্রকাশের পরেই সেই ছবি টুইট করেন ছবির প্রধান অভিনেতা বিবেক ওরেরয়। https://twitter.com/vivekoberoi/status/1107879452426584065 'পিএম নরেন্দ্র মোদী'র দ্বিতীয় পোস্টার প্রকাশ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু শনিবার রাতে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের মৃত্যুর ফলে এই কর্মসূচি পিছিয়ে যায়। রবিবার সন্ধেবেলা নির্মাতাদের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়, "আমরা খুব দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক পিএম নরেন্দ্র মোদীর দ্বিতীয় পোস্টার প্রকাশ হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের মৃত্যুর ফলে এই পোস্টার প্রকাশ পিছিয়ে দিচ্ছি। মনোহর পরিকরের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।" তারপরেই সোমবার সকালে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই পোস্টার প্রকাশ করেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ছবির মুক্তির দিন এগিয়ে আনার প্রধান কারণ, প্রথম দফার নির্বাচনের আগেই যাতে দেশের মানুষ প্রধানমন্ত্রীর আত্মজীবনী দেখতে পান। এই আত্মজীবনীর ফলে ভোটব্যাঙ্কে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তবে কংগ্রেসের এক নেতার কথায়, দেশের মানুষ বুঝে গিয়েছেন মোদী ও বিজেপির আসল রূপ। তাই সিনেমা দেখিয়ে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য টানা যাবে না। নির্বাচনের ফলেপ্রকাশের সময়ই মোদী সরকার সেটা বুঝে যাবে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-complain-lodge-against-babul-supriyo-for-objectionable-words-in-bjp-theme-song/

```