Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ফিক্সড ডিপোজিটের তুলনায় এনএসসি-তে সুদ বেশি, মোদীও সেখানেই সঞ্চয় করেছেন সাড়ে ৮ লাখ টাকা

দ্য ওয়াল ব্যুরোঃ স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ ভাবে ৫ বছর পর্যন্ত সুদের হার ৫.৩০ শতাংশ। সিনিয়র সিটিজেন হলে তা অবশ্য খানিকটা বেশি, ৫.৮০ শতাংশ। কিন্তু ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস বা এনএসসি থেকে সুদ পাওয়া যাচ্ছে ৬.৮ শতাংশ হারে। অ

ফিক্সড ডিপোজিটের তুলনায় এনএসসি-তে সুদ বেশি, মোদীও সেখানেই সঞ্চয় করেছেন সাড়ে ৮ লাখ টাকা

শেষ আপডেট: 16 October 2020 02:30

দ্য ওয়াল ব্যুরোঃ স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ ভাবে ৫ বছর পর্যন্ত সুদের হার ৫.৩০ শতাংশ। সিনিয়র সিটিজেন হলে তা অবশ্য খানিকটা বেশি, ৫.৮০ শতাংশ। কিন্তু ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস বা এনএসসি থেকে সুদ পাওয়া যাচ্ছে ৬.৮ শতাংশ হারে। অনেকের মতে, এতে দু’রকম লাভ রয়েছে। সুদের হার বেশি। ৮০ সি ধারায় আয়কর ছাড়ের সুবিধাও রয়েছে। ঠিক সে কারণেই কিনা জানা নেই, তবে এটা বাস্তব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনএসসিতে সঞ্চয় করেছেন ৮ লাখের বেশি টাকা। তাঁর স্থাবর অস্থাবর কত সম্পত্তি রয়েছে তার একটা হিসেব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মন্ত্রিসভার বাকি মন্ত্রীরাও তাঁদের সম্পত্তির হিসেব দিয়েছেন। সেটাই দস্তুর। বছরে একবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যদের বিষয় সম্পত্তির হিসাব দিতে হয়। স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই নিয়ম চালু হয়েছিল। সেই ঘোষণাতেই জানা গিয়েছে, ২০২০ সালের ৩০ জুন অবধি প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮৫ লাখ টাকা। ২০১৯ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৬ লাখ টাকা। তাঁর ব্যাঙ্ক ও অন্যান্য সঞ্চিত টাকায় বৃদ্ধির ফলেই এই সম্পত্তির পরিমাণ বেড়েছে। তা ছাড়া সময়ের সঙ্গে বাড়ি, জমির বাজার মূল্যও বেড়েছে। আয়করে ছাড় পাওয়ার জন্য অবশ্য জীবন বিমা ও এনএসসি করেছেন প্রধানমন্ত্রী। এনএসসি-তে ৮ লাখ ৪৩ হাজার ১২৪ টাকা সঞ্চয় করেছেন তিনি। এ ছাড়া চলতি বছরে জীবন বিমার জন্য ১ লাখ ৫০ হাজার ৯৫৭ টাকার প্রিমিয়াম দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১৯-২০ আর্থিক বছরে এনএসসি-তে ৭ লাখ ৬১ হাজার ৬৪৬ টাকা সঞ্চয় করেছিলেন মোদী। জীবন বিমার প্রিমিয়াম বাবদ ১ লাখ ৯০ হাজার ৩৪৭ টাকা দিতে হয়েছিল তাঁকে। ২০১২ সালে লারসন অ্যান্ড টুব্রোর ২০ হাজার টাকার ইনফ্রাস্ট্রাকচার বন্ড কিনেছিলেন প্রধানমন্ত্রী। সেই বন্ড এখনও ম্যাচিওর হয়নি বলেই জানিয়েছেন তিনি। ৭০ বছর বয়সী মোদীর কোনও ধার নেই। ৩১ জুনের হিসেবে তাঁর কাছে ক্যাশ রয়েছে ৩১ হাজার ৪৫০ টাকা। প্রধানমন্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ ৩৮ হাজার টাকা। গত বছর ৩১ মার্চ এই তাতে ব্যালেন্স ছিল ৪ হাজার ১৪৩ টাকা। এ ছাড়া গুজরাতের গান্ধীনগরে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৩৯ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে প্রধানমন্ত্রীর। গত বছর জুন মাসে এই ফিক্সডের পরিমাণ ছিল ১ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৫৭৪ টাকা। সোনা এবং বাড়িতেও সঞ্চয় রয়েছে প্রধানমন্ত্রীর। মোদীর চারটি সোনার আংটি রয়েছে। সেগুলোতে মোট সোনা আছে ৪৫ গ্রাম। অর্থাৎ বেশ পোক্ত আংটি সেগুলো। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫১ হাজার ৮৭৫ টাকা। কোনও ইকুইটিতে বিনিয়োগ করেননি প্রধানমন্ত্রী। অনেক আগে থেকেই গান্ধীনগরে একটি শরিকি বাড়ি রয়েছে নরেন্দ্র মোদীর। যার দাম ১ কোটি ১০ হাজার টাকা। এই বাড়ির মোট চারজন মালিক রয়েছে। তাঁর মধ্যে মোদী একজন। গাড়ি বা অন্য কোনও যানবাহন নেই প্রধানমন্ত্রীর।

```