Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

স্বাধীনতা দিবসে ফের ‘আত্মনির্ভর ভারত’ গঠনের ডাক প্রধানমন্ত্রীর, দেশবাসীর প্রতি আস্থা রয়েছে, বললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে দেশবাসীর প্রতি বার্তায় আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই একই বার্তা ফের একবার দিতে দেখা গেল তাঁকে। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধান

স্বাধীনতা দিবসে ফের ‘আত্মনির্ভর ভারত’ গঠনের ডাক প্রধানমন্ত্রীর, দেশবাসীর প্রতি আস্থা রয়েছে, বললেন মোদী

শেষ আপডেট: 15 August 2020 05:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে দেশবাসীর প্রতি বার্তায় আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই একই বার্তা ফের একবার দিতে দেখা গেল তাঁকে। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, ২০২২ সালে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে আমাদের আত্মনির্ভর হতেই হবে। এদিন প্রধানমন্ত্রী বলেন, “আগামী বছর ২০২২ সালে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। যেভাবেই হোক তার আগে আমাদের আত্মনির্ভর হতেই হবে। ভারত আত্মনির্ভর হবেই। দেশবাসীর সামর্থ্যে প্রতি আমার আস্থা রয়েছে। দেশবাসীর সংকল্পের উপর আমার বিশ্বাস রয়েছে। ভারত যা ভাবে, তাই করে। ইতিহাস এর সাক্ষী রয়েছে।” দেশবাসীকে এক পরিবারের সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “২০-২১ বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনও পরিবারের তরুণ সদস্যদেরও নিজের পায়ে দাঁড়াতে হয়। আর আমাদের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গিয়েছে। তাই আমরা নিজের পায়ে দাঁড়াব। ভারতের প্রতি প্রত্যাশা রয়েছে গোটা দুনিয়ার। সেই প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের। বর্তমানে বিশ্বের সব শক্তি একে অন্যের সঙ্গে যুক্ত। তাই নিজেদের শক্তিশালী হতে হবে আমাদের। তবেই বিশ্বে নিজেদের একটা ছাপ আমরা রাখতে পারব।” লালকেল্লায় দাঁড়িয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর হতে গেলে আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে আমাদের। তাই ‘ভোকাল ফর লোকাল’ এই কথাটাকে গুরুত্ব দিতে হবে আমাদের। মোদী বলেন, “আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ প্রচুর রয়েছে। আমরা অন্য দেশকে কাঁচামাল সরবরাহ করি। কিন্তু কতদিন সেটা করব? এবার নিজেদের উৎপাদন করার সময় এসেছে। আমরা বিশ্বের অনেক দেশকেই খাদ্যশস্য সরবরাহ করতে পারি। আমাদের আত্মনির্ভর হতেই হবে। এবার ভারতে তৈরি পণ্যও গোটা দুনিয়ায় সরবরাহ করা হবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।” ভারতের মতো একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে যে অনেক বাধা রয়েছে সেই কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি আত্মনির্ভরতার কথা বললে অনেকেই ভাবেন মজা করছি। আমাদের সামনে অনেক বাধা রয়েছে আমি জানি। আমাদের সামনে যেমন অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ রয়েছে, তেমনই অনেক সমাধানও রয়েছে। সেই সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।” গতকাল দেশবাসীর উদ্দেশে ভাষণে আত্মনির্ভর ভারত গঠনের কথা বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এই কাজে প্রধানমন্ত্রীর উপর বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। এবার প্রধানমন্ত্রীও জোর দিলেন আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে। দেশবাসীর সামনে এক বছরের লক্ষ্য রাখলেন তিনি।

```