Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কেজরিওয়ালকে চে গ্যেভারা ভেবেছিল মানুষ, আসল রূপ বেরিয়ে পড়েছে, তোপ জাভড়েকরের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পারদ যতই নিম্নমুখী হোক, ভোট নিয়ে রাজনীতির পারা কিন্তু চড়চড় করে উপরে উঠছে। গত ২২ ডিসেম্বর রামলীলা ময়দানে নরেন্দ্র মোদীর মেগা সমাবেশ দিয়ে দিল্লি বিধানসভা ভোটের প্রচারাভিযান শুরু করেছিল বিজেপি। সোমবার কেন্দ্রীয় মন্ত্র

কেজরিওয়ালকে চে গ্যেভারা ভেবেছিল মানুষ, আসল রূপ বেরিয়ে পড়েছে, তোপ জাভড়েকরের

শেষ আপডেট: 30 December 2019 12:35

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পারদ যতই নিম্নমুখী হোক, ভোট নিয়ে রাজনীতির পারা কিন্তু চড়চড় করে উপরে উঠছে। গত ২২ ডিসেম্বর রামলীলা ময়দানে নরেন্দ্র মোদীর মেগা সমাবেশ দিয়ে দিল্লি বিধানসভা ভোটের প্রচারাভিযান শুরু করেছিল বিজেপি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির ভোটে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা প্রকাশ জাভড়েকার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। এদিন জাভড়েকর বলেন, “২০১৫-র ভোটে মানুষ তাঁকে মহান বিপ্লবী চে গ্যেভারা, ফিদেল কাস্ত্রো ভেবেছিল। কিন্তু মানুষ এখন সব বুঝে গিয়েছেন। তিনি যে আসলে গত পাঁচ বছর ধরে ডাহা মিথ্যে কথা বলেছেন, তাও মানুষের কাছে স্পষ্ট।” এদিন বেশ কয়েকজন আপ নেতা বিজেপিতে যোগ দেন। সেই সাংবাদিক বৈঠকেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মানুষের সামনে কেজরিওয়ালের আসল রূপ বেরিয়ে পড়েছে।” জাভড়েকরের দাবি, দিল্লিতে একাই সরকার গড়ার মতো আসন পাবে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি নেতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “সাড়ে চার বছর ধরে ঘুমোচ্ছিলেন কেজরিওয়াল। ছ’মাস আগে তাঁর ঘুম ভেঙেছে। ২০১৫-র ভোটে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তার কিছুই পালন করেননি। মানুষ বুঝেছে, ওঁর মুখে এক আর কাজে আরএক। সেই জবাব ইভিএমেই দেবে মানুষ।” ২০১৫-র ভোটে ব্যাপক জনসমর্থন নিয়ে সরকারে এসেছিল কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার। ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জেতে আম আদমি পার্টি। এবার কেজরিওয়ালের পক্ষেও লড়াই শক্ত বলে মত পর্যবেক্ষকদের। একই সঙ্গে বিজেপিরও চ্যালেঞ্জ দিল্লি দখলের।

```