Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে বিজ্ঞাপন, মুখের মতো জবাব ভারতের চ্যানেলের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে কুরুচিমূলক বিজ্ঞাপন বানিয়েছিল পাক টিভি চ্যানেল জ্যাজ টিভি। এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সামনেও পড়তে হয় তাদের। এ বার সেই বি

উইং কম্যান্ডার অভিনন্দনকে নিয়ে বিজ্ঞাপন, মুখের মতো জবাব ভারতের চ্যানেলের

শেষ আপডেট: 15 June 2019 13:38

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে কুরুচিমূলক বিজ্ঞাপন বানিয়েছিল পাক টিভি চ্যানেল জ্যাজ টিভি। এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সামনেও পড়তে হয় তাদের। এ বার সেই বিজ্ঞাপনের জবাব দিল ভারতের একটি ইউটিউব চ্যানেল 'ভি সেভেন পিকচার্স'। এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে একটি সেলুনে ভারতের জার্সি পরে একজন বসে রয়েছেন। ঠিক তখনই সেখানে পাক জার্সি পরা এক যুবক প্রবেশ করে। ভারতীয় জার্সি পরে বসা ভদ্রলোককে ওই যুবক বাবা সম্বোধন করে তাঁকে 'ফাদার্স ডে'র একটি উপহার দেয়। সেই উপহার খুললে দেখা যায়, সেখানে একটা রুমাল রয়েছে। এই রুমাল চোখ মোছার কাজে লাগবে বলে টিপ্পণী কাটে ওই যুবক। তারপরে নাপিতকে সেই যুবক বলে তার দাড়ির কাট শাহিদ আফ্রিদির মতো করে দিতে। তার উত্তরে ভারতীয় জার্সি পরা লোকটির ইশারায় নাপিত তার দাড়ি উইং কম্যান্ডার অভিনন্দনের মতো করে দেয়। তাতে কাঁদতে শুরু করে ওই যুবক। তখন তাকেই রুমাল ফেরত দেয় ভারতীয় জার্সি পরা ব্যক্তি। দিয়ে বলে, "তোমাদের ভাগ্যে বিশ্বকাপ নেই। অভিনন্দনের চা খাওয়া এঁটো কাপই থাকবে।" এই বিজ্ঞাপন প্রকাশ করার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সবাই বলেন, পাক বিজ্ঞাপনের মুখের মতো জবাব দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে। সত্যি কাল তো ফাদার্স ডে। ভারত কাল বুঝিয়ে দেবে কে বাবা। তবে কিছু নেটিজেন এই বিজ্ঞাপনের সমালোচনাও করেন। তাঁদের বক্তব্য, এই ধরণের বিজ্ঞাপন করে সেই পাকিস্তানের মতোই কাজ করলো ভারত। তাহলে আর ওদের সঙ্গে আমাদের কী তফাৎ থাকল।

```