Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

বারামুল্লায় এনকাউন্টার, নিরাপত্তারক্ষীদের হাতে খতম ১ জঙ্গি, এখনও লুকিয়ে অন্তত ৩

দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টারে এখনও পর্যন্ত ১ জঙ্গি খতম হয়েছে বলে খবর। এখনও লুকিয়ে রয়েছে অন্তত ৩ জঙ্গি। তাদের সঙ্গে এখনও গুলির লড়াই চলছে নিরাপত্তারক্ষীদের। জানা গিয়েছে, শনিবার

বারামুল্লায় এনকাউন্টার, নিরাপত্তারক্ষীদের হাতে খতম ১ জঙ্গি, এখনও লুকিয়ে অন্তত ৩

শেষ আপডেট: 22 August 2020 08:22

দ্য ওয়াল ব্যুরো: ফের সেনা-জঙ্গির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সকাল থেকে শুরু হওয়া এনকাউন্টারে এখনও পর্যন্ত ১ জঙ্গি খতম হয়েছে বলে খবর। এখনও লুকিয়ে রয়েছে অন্তত ৩ জঙ্গি। তাদের সঙ্গে এখনও গুলির লড়াই চলছে নিরাপত্তারক্ষীদের। জানা গিয়েছে, শনিবার সকালে গোপন সূত্রে সেনা খবর পায়, উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ক্রিরির সালুসা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পেয়ে সেখানে হানা দেয় ৫২ রাষ্ট্রীয় রাইফেলস, কাশ্মীর জোন পুলিশ ও সিআরপিএফের বাহিনী। জানা গিয়েছে, গ্রাম থেকেই সেনাকে খবর দেওয়া হয়। নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার। এখনও পর্যন্ত গুলিতে এক জঙ্গি খতম হয়েছে বলে খবর। এখনও অন্তত তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে সেখানে। গুলির লড়াই চলছে। নিরাপত্তারক্ষীদের তরফে এখনও কেউ হতাহত হননি বলে খবর। গত সোমবার সকালেও বারামুল্লায় জঙ্গিহানার ঘটনা ঘটে। সকালে টহল দিচ্ছিল পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ টিম। জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সিআরপিএফের দু’জন ও একজন পুলিশকর্মী ঘটনাস্থলে শহিদ হন। জঙ্গিদের ধরা যায়নি। পুলিশ জানায়, যৌথ টিম ক্রিরি চেক পোস্টের কাছে ডিউটি করছিল। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানান, “বারামুল্লার ক্রিরি অঞ্চলে পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। দুই সিআরপিএফ জওয়ান ও এক পুলিশকর্মী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে।” তার আগে রবিবার রাতে টহল দেওয়ার সময় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় টুজান গ্রামে একটি ব্রিজের তলা থেকে এই আইইডি উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ওই বিস্ফোরক অকেজো করা হয়। এই রাস্তাটি পুলওয়ামার সঙ্গে বদগাম জেলাকে যুক্ত করেছে। তাই এই সেতু উড়িয়ে দিতে পারলে জঙ্গিদের খুব সুবিধা হত বলেই জানাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। সেই পরিকল্পনা বানচাল করা হয়েছে। গত মাসেও পুলওয়ামা জেলার গাঙ্গুতে নিরাপত্তারক্ষীরা আইইডি উদ্ধার করেছিলেন। কাশ্মীরে গত এক সপ্তাহে তিনবার নিরাপত্তারক্ষীরা জঙ্গি হানার মুখে পড়েছেন। গত ১৪ অগস্ট শ্রীনগরের অদূরে নওগাম অঞ্চলে জঙ্গি হানায় দুই পুলিশকর্মী শহিদ হন। আহত হন আরও একজন। সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়ে। তাতে দেখা যায়, নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়েছে। ১২ অগস্ট শ্রীনগর-বারামুল্লা হাইওয়ের ওপরে হায়গাম অঞ্চলে সেনাবাহিনীর এক কুইক রিঅ্যাকশান টিমকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোড়ে। সেই হামলাতেও এক সেনা জওয়ান আহত হন।

```