Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

পুরস্কার পেলেন মোদী, এমনই অ্যাওয়ার্ড যা আগে কেউ পাননি

দ্য ওয়াল ব্যুরো: এমন একটা অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আগে কেউ কখনও পাননি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল বিজেপি এবং বিরোধীদের টক্কর। বিজেপি যেমন ব্যাপারটাকে ‘মহান’ করে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছে, পাল্টা বিরোধী

পুরস্কার পেলেন মোদী, এমনই অ্যাওয়ার্ড যা আগে কেউ পাননি

শেষ আপডেট: 15 January 2019 08:16

দ্য ওয়াল ব্যুরো: এমন একটা অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আগে কেউ কখনও পাননি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল বিজেপি এবং বিরোধীদের টক্কর। বিজেপি যেমন ব্যাপারটাকে ‘মহান’ করে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছে, পাল্টা বিরোধীরাও টিপ্পনির ফোয়ারা ছোটাচ্ছেন। সংক্রান্তির সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মোদী ‘বিশ্ববিখ্যাত’ পুরস্কার জিতেছেন। সেই কারণেই এই অভিনন্দন কংগ্রেস সভাপতির। কী পুরস্কার? সোমবার ‘কটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন মোদী। ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সংস্থার তরফে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।  এই পুরস্কার জেতা নিয়ে পীযূষ গোয়েল থেকে শুরু করে স্মৃতি ইরানি, সবাই প্রায় হামলে পড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে নেমে পড়েছিলেন টুইটারের ময়দানে। গোটা একটা দিন কেটে যাওয়ার পর রাহুলের টুইট দেখে অনেকেই বলছেন নিশ্চই কিছু ব্যাপার আছে। কী ব্যাপার? এর আগে এই পুরস্কার দেওয়ার চল ছিল না। রাহুল যে তাঁর টুইটে ‘বিশ্ববিখ্যাত’ কথাটি ব্যবহার করেছেন, তা দেখে অনেকেই বলছেন, বোঝার জন্য ইশারাই যথেষ্ট। কংগ্রেস সভাপতি বিষয়টিকে আরও একটু খোলসা করার জন্য লিখেছেন, এই পুরস্কার দেওয়ার গোটা ইভেন্টে স্পনসর ছিল বাবা রামদেবের সংস্থা পতাঞ্জলি। যারা মিডিয়া পার্টনার ছিল বিজেপি সাংসদের টিভি চ্যানেল। আলিগড়ের একটি সংস্থা ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট’ অনুষ্ঠিত করেছিল। তারই অংশ হিসেবে ‘দিল্লি সামিট’-এ পুরস্কার দেওয়া হয় মোদীকে। কেলগ স্কুল অফ ম্যানেজমেন্ট-এর অধ্যাপক ফিলিপ কটলারের নামে এই পুরস্কার দেওয়া হয়েছে। কী কারণে পুরস্কার? সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের জন্য তাঁর আত্মত্যাগ এবং তাঁর অক্লান্ত পরিশ্রমে অর্থনীতি, প্রযুক্তি এবং সামাজিকভাবে দেশ যে ভাবে এগিয়েছে, সে কারণেই পুরস্কার দেওয়া হয়েছে মোদীকে। মোদীর পুরস্কার পাওয়া নিয়ে ইতিমধ্যেই মস্করা শুরু করেছে বিরোধীরা। তাঁদের কথায়, মোদী এমন একটি অ্যাওয়ার্ড জিতেছেন, যা আগে কেউ কোনও দিন জেতেনি। অনেকে আবার সন্দেহ প্রকাশ করে বলছেন, “ভোটের আগে এমন অ্যাওয়ার্ড?” কারণ শুনে কেউ কেউ আবার কটাক্ষের সুরে বলেছেন, নোটবন্দির অর্থনীতি, আম্বানির জিও প্রযুক্তি আর গণপিটুনি আর অসহিষ্ণুতার সামাজিকতায় অক্লান্ত পরিশ্রম করেই এই অ্যাওয়ার্ড জিতেছেন মোদীজি।

```