Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

লকডাউন ৫ কেমন হবে, রবিবার মন কি বাত-এ বলতে পারেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল নিজের রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালই শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্যায়। এরপরে কী হতে চলেছে সেই সংক্রান্ত বেশ কিছু বক্তব্য হয়তো আগামীকালের এই অ

লকডাউন ৫ কেমন হবে, রবিবার মন কি বাত-এ বলতে পারেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 30 May 2020 13:03

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল নিজের রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালই শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্যায়। এরপরে কী হতে চলেছে সেই সংক্রান্ত বেশ কিছু বক্তব্য হয়তো আগামীকালের এই অনুষ্ঠানেই জানাবেন মোদী। লকডাউনের চতুর্থ পর্যায়েই একাধিক পরিষেবার উপর ছাড় দেওয়া হয়েছে। কলকারখানার উৎপাদন শুরু হয়েছে। বেশ কিছু রাজ্যে পরিবহণ শুরু হয়েছে। বিশেষ ট্রেন পরিষেবা ও অন্তর্দেশীয় বিমান পরিষেবাও শুরু হয়েছে। এবার লকডাউনের পঞ্চম পর্যায়ে আরও বেশ কিছু পরিষেবায় ছাড় মিলতে পারে। সেই সঙ্গে মাথায় রাখতে হবে সংক্রমণ মোকাবিলা করার কথা। ইতিমধ্যেই ১৪৫টি জেলা ও ১৩টি শহরকে চিহ্নিত করেছে কেন্দ্র। এই জায়গাগুলিতে হয়তো কড়াকড়ি হবে লকডাউন। বাকি জায়গায় তা হয়তো অনেকটাই শিথিল করা হবে। এর আগে গত মাসে ২৬ তারিখ শেষ মন কি বাত অনুষ্ঠান করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন করোনার মোকাবিলা করার জন্য মাস্কের ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তিনি। তারপর থেকে ধীরে ধীরে ভারতে লকডাউনের কড়াকড়ি কমানো হয়েছে। কিন্তু সংক্রমণ কমেনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক হয়েছে। তবে কেন্দ্র জানিয়েছে, এই সংক্রমণ নির্দিষ্ট কয়েকটি শহর ও জেলাতেই সীমাবদ্ধ রয়েছে। বাকি জায়গায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই সময়ের মধ্যে ভারতে লকডাউনের ফলে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা সামলে ওঠার জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তারপর লাগাতার কয়েক দিন ধরে কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে তার বিস্তারিত তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে এক আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন মোদী। দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তিতে দেশবাসীর উদ্দেশে আজ একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এই সময়ের মধ্যে ভারতের উন্নতিতে তাঁর সরকারের কাজ এবং তার সঙ্গে করোনা সংক্রমণের জেরে দেশের বর্তমান অবস্থা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। সেইসঙ্গে সুপার সাইক্লোন উমফান, জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বিলোপ, তিন তালাক প্রথা বিলোপ, রামমন্দির রায়, উরি ও বালাকোটে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার হামলা প্রভৃতি জায়গা করে নিয়েছে এই চিঠিতে। করোনার পরবর্তীতে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন কী ভাবে করা সম্ভব সে কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

```