Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

সন্ত্রাস দমনে সরকারের অবস্থানের পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠা দিবসে বললেন বায়ুসেনা প্রধান

দ্য ওয়াল ব্যুরো: আজ ৮ অক্টোবর বায়ুসেনার ৮৭তম প্রতিষ্ঠা দিবস। মহাসমারোহে সেলিব্রেশন চলছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। কিন্তু এই রঙিন উৎসবের মাঝেও ফিরে এল পুলওয়ামা হামলার স্মৃতি। এ দিনের অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়

সন্ত্রাস দমনে সরকারের অবস্থানের পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠা দিবসে বললেন বায়ুসেনা প্রধান

শেষ আপডেট: 8 October 2019 05:44

দ্য ওয়াল ব্যুরো: আজ ৮ অক্টোবর বায়ুসেনার ৮৭তম প্রতিষ্ঠা দিবস। মহাসমারোহে সেলিব্রেশন চলছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। কিন্তু এই রঙিন উৎসবের মাঝেও ফিরে এল পুলওয়ামা হামলার স্মৃতি। এ দিনের অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া বলেন, পুলওয়ামায় আত্মঘাতী হামলা আমাদের শিক্ষা দিয়েছে যে, দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত সকলকে সবসময় সচেতন থাকতে হবে। পাশাপাশি তিনি এও বলেছেন যে, চারপাশের নিরাপত্তা ব্যবস্থা এখন সত্যিই মাথাব্যথার কারণ। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। শহিদ হন ৪০ হন জওয়ান। এরপর পাল্টা জবাব দেয় বায়ুসেনা। এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ভিতর ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটে থাকা জইশের সবচেয়ে সক্রিয় এবং শক্তিশালী ঘাঁটি। এ দিন বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া বলেন, "পুলওয়ামার হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইকের ঘটনা থেকেই বোঝা যায় জঙ্গি হানার মোকাবিলায় সরকারের অবস্থানের পরিবর্তন হয়েছে। এই এয়ার স্ট্রাইক রাজনৈতিক নেতৃত্বের কঠোর মনোভাবের ফলাফল। সন্ত্রাসের ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিল সরকার।"  ৮৭তম প্রতিষ্ঠা দিবসে হিন্ডন এয়ারবেসে আজ সাজোসাজো রব। এশিয়ার সবচেয়ে বড় এই বায়ুসেনা ঘাঁটিতে এ দিন বায়ুসেনার বিভিন্ন বিভাগের নানা প্রদর্শনী হয়। সেনা জওয়ান, অফিসারদের মেডেল দিয়ে সম্মানিত করেন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া। হাজির ছিলেন বায়ুসেনার তিন বাহিনীর শীর্ষ পদাধিকারীরা। তিন বাহিনীর তরফেই নানারকমের প্রদর্শনী হয় এ দিনের অনুষ্ঠানে।

```