Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

আরও ৯০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, শুরু তৎকাল পরিষেবাও

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউনের জন্য এই মুহূর্তে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত ১২ অগস্ট পর্যন্ত সব প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বিশেষ

আরও ৯০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, শুরু তৎকাল পরিষেবাও

শেষ আপডেট: 4 July 2020 03:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ ও তার জেরে চলা লকডাউনের জন্য এই মুহূর্তে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত ১২ অগস্ট পর্যন্ত সব প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বিশেষ ট্রেন চলছে। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ৯০টি বিশেষ ট্রেন। রেলমন্ত্রক সূত্রে খবর, আরও ৯০ টি অর্থাৎ ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া ভয়েছে। আপাতত এই ট্রেনের তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেখান থেকে অনুমতি মেলার পরেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের শুরু থেকেই এই ট্রেন চলাচল শুরু হবে। এতে যাত্রীদের আরও কিছুটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। জানানো হয়েছে, এই ট্রেনগুলিতে যাত্রা করতে হলে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে হবে। কিছু সিট তৎকাল পরিষেবার জন্য থাকবে। বাকিটা নির্দিষ্ট নিয়মেই বুক করতে পারা যাবে। তবে যাতায়াতের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রেলমন্ত্রকের তরফে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি মেনে চলতে হবে যাত্রীদের। এই নিয়মের অন্যথা হলে যাত্রা করতে দেওয়া হবে না। এর আগে ১২ মে থেকে ২৩০টি বিশেষ ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। তার মধ্যে ৩০টি রাজধানী এক্সপ্রেসও রয়েছে। এই ট্রেনগুলির টিকিট বুক করার জন্য যে যে নিয়ম মানতে হচ্ছে, তা এই নতুন চালু হতে চলা ট্রেনগুলিতেও মানতে হবে। আগের ২৩০টি বিশেষ ট্রেনেও এবার তৎকাল পরিষেবা শুরু হবে বলে খবর। কিন্তু এই বিশেষ ট্রেন ছাড়া আপাতত ১২ অগস্ট পর্যন্ত অন্য কোনও ট্রেন চলাচল করবে না বলেই স্পষ্ট জানিয়েছে রেল। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৯ জুন থেকে প্রতিটি বিশেষ ট্রেনে তৎকাল পরিষেবা শুরু হয়েছে। যিনি তৎকাল বুকিং করতে চাইবেন, তাঁকে যাত্রার আগের দিন সকাল ১০টার পর এসি কামরার জন্য ও সকাল ১১টার পর স্লিপার কামরার জন্য বুকিং করতে হবে। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন পরিষবা। সেই পরিষেবা এখনও বন্ধ রয়েছে। প্রথমে বিভিন্ন রাজ্যে থেকে শ্রমিকদের ফেরানোর জন্য শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হয়। তারপরে কিছু বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়েছে। তবে পুরো পরিষেবা স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে তা এখনও কেউ জানাতে পারছেন না।

```