Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তলোয়ার হাতে স্মৃতি ইরানি, নাচলেন রাস উৎসবে

দ্য ওয়াল ব্যুরো: হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় বস্ত্র তথা মহিলা এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। তাও আবার দু'হাতে দুটো তলোয়ার। না লড়াই করার জন্য নয়, রাস উৎসবে নৃত্য পরিবেশনের জন্য। কেন্দ্রীয় মন্ত্রীর এই রূপে মজলেন গুজরাতের মানুষ। শু

তলোয়ার হাতে স্মৃতি ইরানি, নাচলেন রাস উৎসবে

শেষ আপডেট: 16 November 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো: হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় বস্ত্র তথা মহিলা এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। তাও আবার দু'হাতে দুটো তলোয়ার। না লড়াই করার জন্য নয়, রাস উৎসবে নৃত্য পরিবেশনের জন্য। কেন্দ্রীয় মন্ত্রীর এই রূপে মজলেন গুজরাতের মানুষ। শুক্রবার গুজরাতের ভাবনগরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 'তলোয়ার রাস' উপলক্ষ্যে ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল শ্রী স্বামীনারায়ণ গুরুকুল। এখানে যাঁরা রাস পরিবেশন করেন তাঁরা দু'হাতে দুটো তলোয়ার নিয়ে রাস পালন করেন। এটাই এই উৎসবের রীতি। গুজরাত ও রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য হল এই তালোয়ার রাস। এই অনুষ্ঠানে অংশ নিয়ে শুধুমাত্র অতিথি হিসেবেই থাকলেন না স্মৃতি, রীতিমতো যোগ দিলেন উৎসব পালনে। দু'হাতে তুলে নিলেন দুটো তলোয়ার। মঞ্চে যেসব নৃত্যশিল্পীরা এই রাস উৎসব পালন করছিলেন তাঁদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছিলেন তিনি। নীল শাড়ি পরে ভালোভাবেই এই রাস পালন করতে দেখা গেল তাঁকে। তাঁর নাচের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত দর্শকদের দেখা গেল হাততালি দিয়ে তাঁর এই পরিবেশনের তারিফ করতে। স্মৃতির এই নাচের ভিডিও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। অনেক অনুরাগীরা এই নাচের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, যেভাবে রাজনীতির ময়দানে সাবলীল বিচরণ কেন্দ্রীয় মন্ত্রীর ঠিক সেভাবেই রাসের মঞ্চেও সাবলীল নাচ পরিবেশন করলেন তিনি। এ থেকেই তাঁর প্রতিভা কতটা তা বোঝা যায়। দেখুন স্মৃতির তলোয়ার রাসের ভিডিও https://twitter.com/ANI/status/1195419915076980737?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1195419915076980737&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2Funion-minister-smriti-irani-weilds-2-swords-performs-talwar-raas-in-gujarat-news-in-bengali-2133389

```