Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

শীতলতম ডিসেম্বর, ২২ বছর পর এত ঠান্ডা দিল্লিতে, জাঁকিয়ে শীতে কাঁপছে রাজধানী

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের সোমবারেই মৌসম ভবন জানিয়েছিল প্রবল শীতে কাঁপতে চলেছে দিল্লি। এই পূর্বাভাসের ২৪ ঘণ্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে দিল্লিতে। মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক ছিল মাত্র ১.৮ ডিগ্রি সেলস

শীতলতম ডিসেম্বর, ২২ বছর পর এত ঠান্ডা দিল্লিতে, জাঁকিয়ে শীতে কাঁপছে রাজধানী

শেষ আপডেট: 18 December 2019 08:50

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের সোমবারেই মৌসম ভবন জানিয়েছিল প্রবল শীতে কাঁপতে চলেছে দিল্লি। এই পূর্বাভাসের ২৪ ঘণ্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে দিল্লিতে। মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক ছিল মাত্র ১.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার আরও ঠান্ডা পড়েছে রাজধানীতে। পরিসংখ্যান বলছে গত ২২ বছরে এমন হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি দিল্লিতে। এর আগে ১৯৯৭ সালে জাঁকিয়ে শীত পড়েছিল রাজধানী শহরে। তারপর ফের একই অনুভূতি পাওয়া গিয়েছে ২০১৯ সালে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারই দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা পৌঁছেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। আইএমডি আধিকারিক কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, মঙ্গলবারের মতো একই অবস্থা থাকবে বুধবারেও। মেঘলা আবহাওয়ার কারণে সূর্যের আলো পৌঁছতে পারছে না ভূ-পৃষ্ঠে। ফলে ঠান্ডা আরও বাড়ছে। মৌসম ভবন আগেই জানিয়েছিল যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে। ফলে পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকা থেকে হিমশীতল উত্তুরে হাওয়া ঢুকবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। একধাক্কায় পারদ পতনের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। ডিসেম্বরের ১৮ তারিখেই বৃষ্ট এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত সপ্তাহের বৃষ্টির পর থেকেই জাঁকিয়ে শীত পড়েছে দিল্লিতে। মৌসম ভবন চলতি সপ্তাহের সোমবারই জানিয়েছিল আগামী কয়েকদিন পারদ নামবে অনেকটাই। হয়েওছে তাই। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দিল্লিতে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। 'পুওর' থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে 'মডারেট' জোনে। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

```