Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

অরুণাচলে অশান্তি চরমে, উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

দ্য ওয়াল ব্যুরো: ইটানগরে অশান্তির পারদ চরমে। উপ-মুখ্যমন্ত্রী চৌমা মেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সূত্রের খবর, রবিবার বিকেলেই উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও হয় উন্মত্ত জনতা। লুঠপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। পুড়িয়ে দেওয়

অরুণাচলে অশান্তি চরমে, উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

শেষ আপডেট: 24 February 2019 11:45

দ্য ওয়াল ব্যুরো: ইটানগরে অশান্তির পারদ চরমে। উপ-মুখ্যমন্ত্রী চৌমা মেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সূত্রের খবর, রবিবার বিকেলেই উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও হয় উন্মত্ত জনতা। লুঠপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয় পার্কিং লটে থাকা অসংখ্য গাড়ি। ঘটনার পরেই ইটানগর থেকে নামসাই জেলায় সরিয়ে নিয়ে যাওয়া হয় উপ-মুখ্যমন্ত্রী চৌমা মেনকে। নিশানায় ছিল মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বাড়িও। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে পেমা খান্ডুর বাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সামাল দিতে রুট মার্চে নেমেছেন সেনাবাহিনী। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর। আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি হয়েছে ইটানগরে। ছ' কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশও আনা হয়েছে। https://twitter.com/ANI/status/1099602592638947328 গত শুক্রবার থেকেই বিক্ষোভ শুরু হয়েছে অরুণাচলে। বিজেপি সরকারের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট (পিআরসি)  দেওয়া নিয়েই অশান্তির সূত্রপাত। স্থানীয় মানুষের ধারণা সরকার বহিরাগত দু'টি উপজাতি গোষ্ঠী 'নামসাই' এবং 'চাংলাং'-কে রাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ করে দিতে চায়। আর এর প্রতিবাদেই রাস্তায় নামে সিভিল সোসাইটি এবং ছাত্ররা। যদিও এই দুই উপজাতি গোষ্ঠী তপশিলি উপজাতির তালিকাভুক্ত। কিন্তু অরুণাচল রাজ্যের অন্তর্ভুক্ত নয়। এই পিআরসি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার বন্‌ধ ডাকে বিক্ষুব্ধ জনতা। পাথর ছুড়ে নষ্ট করা হয়েছে অসংখ্য সরকারি গাড়ি এবং অফিস। এর মাঝেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে জনতার। দু'পক্ষেরই বেশ অনেকজন গুরুতর চোট পেয়েছেন বলে খবর। অন্যদিকে সূত্রের খবর, সিভিল সেক্রেটারিয়েটের অফিসে ঢুকতে গিলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর। শনিবারও পরিস্থিতি অগ্নিগর্ভই ছিল ইটানগরে। নাহারলাগান স্টেশনের কাছে অবরোধ করেন বিক্ষোভকারীরা। সাধারণ যানবাহনের পাশাপাশি আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। বিক্ষোভকারীদের পাথরের আঘতে ২৪ জন পুলিশকর্মী সহ আহত হয়েছেন মোট ৩৫ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০টি গাড়ি পুড়িয়েছে বিক্ষোভকারীরা। যার মধ্যে রয়েছে বেশ কিছু পুলিশের গাড়িও। পাথরের আঘাতে নষ্ট হয়েছে প্রায় দেড়শোরও বেশি গাড়ি। এমনকী শনিবার ইটানগর ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেও হামলা চালায় বিক্ষোভকারীরা।

```