Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

অ্যাম্বুলেন্সে রয়েছে আশঙ্কাজনক রোগী, কনভয় থামিয়ে জায়গা করে দিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। বিশাল কনভয়ের মাঝে ছিল তাঁর গাড়ি। আর কনভয়ের পিছনে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সামনে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় থাকায় পিছনে পিছনেই যেতে হচ্ছিল তাক

অ্যাম্বুলেন্সে রয়েছে আশঙ্কাজনক রোগী, কনভয় থামিয়ে জায়গা করে দিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 3 September 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। বিশাল কনভয়ের মাঝে ছিল তাঁর গাড়ি। আর কনভয়ের পিছনে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সামনে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় থাকায় পিছনে পিছনেই যেতে হচ্ছিল তাকে। সেটা লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই ব্যবস্থা নিলেন তিনি। থামিয়ে দিলেন নিজের কনভয়। অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার জায়গা করে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার। বিজয়ওয়াড়া বিমানবন্দরে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন জগন মোহন রেড্ডি। সেই সময়েই এই ঘটনা দেখা যায়। মুখ্যমন্ত্রী যাবেন বলে ওই রাস্তায় বাকি গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল পুলিশ। কিন্তু অ্যাম্বুলেন্সটিকে চোখে পড়ে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী নিজেই। এই ঘটনার পরে নাকি তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িকে যেন কোথাও না আটকানো হয়। জানা গিয়েছে, ওই অ্যাম্বুলেন্সে চাপারথিনা শেখর নামের এক যুবক ছিলেন। অন্ধ্রপ্রদেশের ভোয়ুরু থেকে গান্নাভরম যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক। গুরুতর আঘাত লাগে শেখরের। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্সে করে বিজয়ওয়াড়ার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। তখনই মুখ্যমন্ত্রীর কনভয়ের পিছনে আটকে যায় আম্বুলেন্সটি। বাবা ওয়াই এস রাজশেখর রেড্ডির ১১ তম প্রয়ান দিবসে তাঁর সমাধি পুলিভেন্দুলাতে গিয়েছিল জগন মোহন রেড্ডি। সেখান থেকেই ফিরছিলেন তিনি। বিজওয়াড়াতে নেমে তাদেপাল্লিতে নিজের বাড়ি যাচ্ছিলেন তিনি। তার মাঝেই এই ঘটনা ঘটে। একজন মুখ্যমন্ত্রী হয়ে এভাবে নিজের কনভয় থামিয়ে আম্বুলেন্সকে যাওয়ার জায়গা করে দেওয়ার জন্য জগন মোহন রেড্ডির প্রশংসা শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের মানুষ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তা ভাইরাল হয়ে যায়। এভাবে জরুরি অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁর প্রশংসা করেছেন অনেকে। কেউ আবার বলেছেন, সবার উচিত এভাবেই জরুরি পরিষেবায় মানুষের পাশে থাকা।

```