Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ঝুঁকি সফল হয়েছে, ভারতের প্রথম ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি, অনুমতি পেতেই জানালেন আদর পুনাওয়ালা

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই আশা করা গিয়েছিল শিগগির ভারতে টিকাকরণের অনুমতি দেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল। আর সেই দৌড়ে সবার আগে ছিল সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড। রবিবার এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ড্রাগ কন্

ঝুঁকি সফল হয়েছে, ভারতের প্রথম ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি, অনুমতি পেতেই জানালেন আদর পুনাওয়ালা

শেষ আপডেট: 3 January 2021 06:36

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই আশা করা গিয়েছিল শিগগির ভারতে টিকাকরণের অনুমতি দেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল। আর সেই দৌড়ে সবার আগে ছিল সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড। রবিবার এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। আর তারপরেই দেশবাসীর উদ্দেশে টুইট করলেন সেরাম ইন্সটিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। জানালেন, তাঁদের ঝুঁকি এতদিনে সফল হয়েছে। তাঁদের ভ্যাকসিন তৈরি বলেই জানিয়েছেন তিনি। এদিন অনুমতি পাওয়ার পরে টুইট করে আদর বলেন, “সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভ্যাকসিন মজুত করে রাখার জন্য যে ঝুঁকি নিতে হয়েছিল তা অবশেষে সফল হয়েছে। ভারতের প্রথম কোভিড ১৯ ভ্যাকসিন কোভিশিল্ডকে অনুমতি দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন সুরক্ষিত ও কার্যকরী। টিকাকরণের জন্য এই ভ্যাকসিন তৈরি।” https://twitter.com/adarpoonawalla/status/1345605880381784067 অবশ্য শুধু কোভিশিল্ড নয়, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকেও অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। রবিবার সকালে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভি জি সোমানি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বিভিন্ন পর্যায়ে তাদের ভ্যাকসিনের ট্রায়াল চালিয়েছে। সেই রিপোর্ট তারা পেশ করেছিল ড্রাগ কন্ট্রোলের কাছে। তা সন্তোষজনক মনে হওয়ার পর এই দুই টিকাকে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে ভারতে কোভিশিল্ড তৈরি করেছে বিশ্বের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারক সংস্থা সেরাম ইন্সটিটিউট। বেশ কিছুদিন আগেই দেশের সর্বোচ্চ পর্যায়ের ট্রায়াল চালিয়েছে তারা। জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়েছিল সেরাম। তাতে বেশ কিছু তথ্য তাদের জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল। সেইসব তথ্য জমা দেওয়ার পরে তা খুঁটিয়ে দেখেই অনুমতি পেয়েছে সেরাম। আদর পুনাওয়ালা অনেক দিন আগেই টুইট করে বলেছিলেন, তাঁদের সংস্থায় খুব তাড়াতাড়ি ভ্যাকসিনের অনেক বেশি পরিমাণ ডোজ তৈরি করার ক্ষমতা রয়েছে। সেইমতো আগে থেকেই সরকারকে অর্থ বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। মাস খানেক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ফ্যাক্টরিতে গিয়ে টিকা তৈরির পদ্ধতি দেখে আসেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই তিনি জানিয়েছিলেন নতুন বছরের শুরুতেই ভারতের বাজারে চলে আসবে ভ্যাকসিন। সেইমতোই অনুমতি পেয়ে আদর পুনাওয়ালা জানালেন, ভারতে টিকাকরণ শুরু করার জন্য তাঁরা তৈরি।

```