Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শিখদের জন্য কী করেছেন মোদী, ১ কোটি ৯০ লাখ ইমেল গ্রাহকদের পাঠাল আইআরসিটিসি!  

দ্য ওয়াল ব্যুরো: তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দু’সপ্তাহের বেশি সময় ধরে কৃষক আন্দোলন চলছে। এই আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধ নয়াদিল্লি। মন্ত্রিদের বারবার অনুরোধেও কোনও কাজ হয়নি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কৃষকদের বার্তা দিলে

শিখদের জন্য কী করেছেন মোদী, ১ কোটি ৯০ লাখ ইমেল গ্রাহকদের পাঠাল আইআরসিটিসি!  

শেষ আপডেট: 14 December 2020 03:14

দ্য ওয়াল ব্যুরো: তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দু’সপ্তাহের বেশি সময় ধরে কৃষক আন্দোলন চলছে। এই আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধ নয়াদিল্লি। মন্ত্রিদের বারবার অনুরোধেও কোনও কাজ হয়নি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কৃষকদের বার্তা দিলেও তাতে চিড়ে ভেজেনি। এর মধ্যেই নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিখদের সম্পর্ক ও তিনি শিখদের জন্য কী কী করেছেন তার তথ্য জানিয়ে গ্রাহকদের ইমেল করেছে ইন্ডিয়ান ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই ইমেল পাঠানো হয়েছে। সেখানে শিখদের সমর্থনে যে ১৩টি সিদ্ধান্ত মোদী নিয়েছেন তার কথা বলা হয়েছে। গ্রাহকদের ৪৭ পাতার একটি বুকলেট পাঠিয়েছে আইআরসিটিসি। তার শিরোনাম হল ‘পিএম মোদী অ্যান্ড হিস গভর্নমেন্টস স্পেশ্যাল রিলেশনশিপ উইথ শিখ।’ হিন্দি, ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় এই বুকলেট পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আইআরসিটিসি-র ডেটাবেসে যেসব গ্রাহকদের তথ্য রয়েছে তাদের এই বুকলেট পাঠানো হয়েছে। ৮ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ১ কোটি ৯০ লাখের বেশি গ্রাহক এই ইমেল পেয়েছেন বলে খবর। যদিও শুধুমাত্র শিখদের এই ইমেল পাঠানোর কথা অস্বীকার করেছে আইআরসিটিসি। সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইমেল সবাইকে পাঠানো হয়েছে। কোনও নির্দিষ্ট ধর্মের মানুষদের নয়। এই ঘটনা এবারই প্রথম নয়। মানুষের স্বার্থে নেওয়া সরকারি উদ্যোগ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আগেও এই ধরনের উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি।” সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, “১২ অক্টোবর পর্যন্ত ৫ দিনে ১ কোটি ৯০ লাখ ইমেল করেছে আইআরসিটিসি।” সংস্থার আধিকারিকদের মধ্যে অনেকেই জানিয়েছেন, মানুষের স্বার্থে ও যোগাযোগ বাড়ানোর জন্যই এই ইমেল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও হরদীপ সিং পুরী এই বুকলেট প্রকাশ করেন। এই মুহূর্তে কৃষক বিক্ষোভে উত্তাল দেশ। তিনটি কৃষি আইন প্রত্যাহার না করলে এই বিক্ষোভ আরও বাড়বে বলেই হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পরেও কোনও কাজ হয়নি। এই পরিপ্রেক্ষিতে এভাবে আইআরসিটিসি-র তরফে ইমেল পাঠানোর কথা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

```